ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সুখী দাম্পত্যের রহস্য কী? মুখ খুললেন শ্রেয়া ঘোষাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 11

জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল বরাবরই বলে এসেছেন— কর্মজীবন এবং পরিবার সামলানোর ক্ষেত্রে সঙ্গীর সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য জীবন এবং কীভাবে তারা দুজনে মিলে সংসারের দায়িত্ব শেয়ার করে নেন, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ সংগীতশিল্পী। তার কথায় দাম্পত্য জীবনের সিক্রেট উঠে এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী শিলাদিত্যকে পাশে পেয়ে নিজেকে ‘ভাগ্যবতী’ বলে মনে করেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি বলেন, স্বামী সংসারের বেশ কিছু কাজ নিজের হাতেই সামলান। সবসময় তাকে বাড়িতে থাকতেই হবে— এমন কোনো প্রত্যাশাও নেই তার।

শ্রেয়া ঘোষাল বলেন, আমি ভাগ্য করে এ মানুষটাকে পেয়েছি। ও পুরো বাড়িটা সামলায়। নিজের মতো করে থাকতে ভালোবাসে বলে ও নিজেই নিজের থালাবাসন ধুয়ে নেয়, রান্নাঘর পরিষ্কার করে। আমি সেগুলো করে দিলে বরং ও রেগে যায়।

দুজনেরই ব্যস্ত কর্মজীবন। তাই সংসারের কাজও তারা শেয়ার করে নেন বলে জানান এ গায়িকা। কেউ-ই সবসময় বাড়িতে থাকার জন্য একে অপরের কাছে প্রত্যাশা করেন না। পেশাগত ব্যস্ততা ও ব্যক্তিগত জীবন এভাবেই সামলে নেন তারা।
শ্রেয়া বলেন, ‘আমরা দুজনেই সারাদিন কঠিন পরিশ্রম করি। তাই সংসারের কাজও একসঙ্গে করি। ও কখনো বলেনি— তুমি বাড়িতে কেন নেই। অনেক সময়ে আমি মাসের পর মাস বাড়িতে থাকি না। আমাদের প্রেমের সময়ে থেকেই ও এ বিষয়টি এমনই ছিল। ও জানত, আমি ওর জন্য থাকব। ওর কোনো অহমিকা নেই, আমারও নেই। এ দিক থেকে আমরা দুজনেই একই রকম।’

এখন জীবনের কেন্দ্রে থাকে তাদের সন্তান। তা ছাড়া দুজনই শান্ত ধরনের মানুষ। শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়ের প্রথম পরিচয় স্কুলজীবনে। ছোট থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

উল্লেখ্য, ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে শ্রেয়ার পেশাদার গানের জগতে সাফল্যের সূচনা হয়। সেই সময়ে শিলাদিত্যও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়ে তুলছিলেন। ধীরে ধীরে বন্ধুত্ব বদলে যায় প্রেমের সম্পর্কে। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালে তাদের প্রথম সন্তান, পুত্র দেবযান আসে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ৯ সেপ্টেম্বর ২০২৬ইং

সুখী দাম্পত্যের রহস্য কী? মুখ খুললেন শ্রেয়া ঘোষাল

আপডেট সময় ১০:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল বরাবরই বলে এসেছেন— কর্মজীবন এবং পরিবার সামলানোর ক্ষেত্রে সঙ্গীর সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ। সম্প্রতি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য জীবন এবং কীভাবে তারা দুজনে মিলে সংসারের দায়িত্ব শেয়ার করে নেন, সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ সংগীতশিল্পী। তার কথায় দাম্পত্য জীবনের সিক্রেট উঠে এসেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন