ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শাহরুখ নিজেই সুহানাকে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন

বড়পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন সুহানা খান। তাও আবার তার বাবা বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেই! ‘কিং’ ছবিতে মেয়েকে নিখুঁতভাবে প্রস্তুত করতে যেন কোনো কমতিই রাখছেন না অভিনেতা। শুটিং সেটকে সরাসরি প্রশিক্ষণকেন্দ্র বানিয়ে নিজেই সুহানাকে অ্যাকশন দৃশ্যের ট্রেনিং দিচ্ছেন শাহরুখ।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে মুখ খোলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফরাহ খান। শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই জানান, কীভাবে মেয়েকে নিজের হাতে প্রশিক্ষণ দিচ্ছেন অভিনেতা। মুহূর্তের মধ্যেই সেই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সো্শ্যাল মিডিয়ায়।

শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালনা ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর প্রশংসা করতে গিয়েই ফরাহ টেনে আনেন সুহানার প্রসঙ্গ। শাহরুখকে উদ্দেশ করে তিনি বলেন, “তোমার ছেলে দারুণ একটা ওয়েব সিরিজ বানিয়েছে। সুহানাও খুব পরিশ্রমী। ‘কিং’ ছবিতে দারুণ করবে। আমি জানি, তুমিই ওকে অ্যাকশনের ট্রেনিং দিচ্ছ।”

ফরাহর এমন প্রশংসায় শাহরুখের প্রতিক্রিয়া ছিল হাসিমাখা। মৃদু হাসিতে মাথা নেড়ে সম্মতি জানান তিনি।

২০২৩ সালে ‘দ্য আর্চিস’ ছবির মধ্য দিয়ে অভিনয়জগতে পা রাখেন সুহানা খান। যদিও সেই ছবি মুক্তি পেয়েছিল ওটিটিতে। এবার ‘কিং’-এর মাধ্যমে প্রথমবার তাকে দেখা যাবে বড়পর্দায়। সম্প্রতি শাহরুখের ৬০তম জন্মদিনে ছবিতে তার লুক প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় এসেছে এই প্রকল্প।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

শাহরুখ নিজেই সুহানাকে ‘অ্যাকশন’ শেখাচ্ছেন

আপডেট সময় ০৩:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বড়পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন সুহানা খান। তাও আবার তার বাবা বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেই! ‘কিং’ ছবিতে মেয়েকে নিখুঁতভাবে প্রস্তুত করতে যেন কোনো কমতিই রাখছেন না অভিনেতা। শুটিং সেটকে সরাসরি প্রশিক্ষণকেন্দ্র বানিয়ে নিজেই সুহানাকে অ্যাকশন দৃশ্যের ট্রেনিং দিচ্ছেন শাহরুখ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন