রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সার ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি বিভাগীয় কমিশনার, রংপুর বিভগ, রংপুর। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সার বিতরণ সহ বিভন্ন সমস্যা, কৃষকদের স্বার্থে সার ও কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ, উৎপাদন বৃদ্ধিতে কৃষি উপসহকারীদের মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার শহিদুল ইসলাম ডিলারদের উদ্দেশে বলেন, সার সঙ্কট নেই। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনো ডিলার বা অন্যকোন অবৈধভাবে মজুদ করা যাবে না। সরকারি মূল্যের অতিরিক্ত দাম নেয়া যাবে না। সরাসরি কৃষকদের হাতে সার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সার বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা পালন করার নির্দেশ দেন। কৃষকদের প্রয়োজনীয় সার যথাসময়ে নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভার সভাপতি বলেন, এই মুহূর্তে আপনাদের একটি সু-খবর জানানো যাচ্ছে যে, কুড়িগ্রাম জেলার অনুকূলে সেপ্টেম্বর ২৬ মাসের চাহিদার বিপরিতে ইতিপূর্বে প্রদত্ত বরাদ্দের অতিরিক্ত হিসেবে ২য় বারের মত ৫০০ মে: ট: ইউরিয়া সার বরাদ্দ পাওয়া গেছে। সার সংকট নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ড. এইচএম আবু বক্কর সাইফুল ইসলাম অতিরিক্ত পরিচালক রংপুর অঞ্চল, রংপুর, আব্দুল্যাহ আল মামুন পরিচালক খামার বাড়ি কুড়িগ্রাম, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নাজমুস সাদাত রতœ, উপ-পরিচালক কুড়িগ্রাম বিএম কুদরত-এ-খুদা, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কুড়িগ্রাম কাজী রিমা আকতার।
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের সাথে কমিশনারের মতবিনিময় সভা
-
মাজহারুল ইসলাম ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : - আপডেট সময় ০৪:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- 26

































