ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

মিশর কোচের বিস্ফোরক দাবি: রেফারিকে প্রভাবিত করা হয়েছে!

শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পরও ১৩ মিনিটের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে চলমান ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে আনন্দের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং। যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশর শিবির।

৫৮ মিনিটে মিশরের হয়ে দ্বিতীয় গোল করে মিশরকে এগিয়ে নেন মোস্তফা জিকো। কিন্তু শেষ পর্যন্ত গোলটি বাতিল হয় ভিএআর যাচাইয়ের মাধ্যমে। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দেন। তার দাবি, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ন্যায্য বিচার করেননি। তিনি বলেন, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক। তিনি (রেফারি) পুরো একটি দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’

এরপর আরও বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, ‘এই বিশ্বকাপ আর্জেন্টিনার জন্যই নির্ধারিত।’

রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিশরের প্রধান কোচ হোসাম হোসেনও। তার ভাষায়, ‘জয়ের যোগ্য ছিলাম আমরা। ম্যাচের আগে আর্জেন্টিনা রেফারির ওপর চাপ সৃষ্টি করেছিল, কারণ তিনি ফরাসি। ম্যাচের আগে একটি পরিবেশ তৈরি করা হয়েছিল এবং এর ফল আমাদের ভোগ করতে হয়েছে। ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন দুই সময়েই ফলাফল প্রভাবিত হয়েছে।’

হোসাম হাসানের অভিযোগ, মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভিএআর-এও পর্যালোচনা করা হয়নি। এছাড়া দলের দ্বিতীয় গোলটিও অকারণে বাতিল করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘জীবন কখনো কখনো বড় নির্মম।’

তিনি আরও বলেন, ‘কোনো সম্মান বা ফেয়ার প্লে ছিল না। আমরা চ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি এবং সব দিক থেকেই তাদের ছাপিয়ে গেছি। তবুও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছি।’

সবশেষে রেফারিং নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তোলেন হোসাম হাসান বলেন, ‘পরিণতি যাই হোক, আমি আমার মত বলববো। এটি স্পষ্টভাবেই পাতানো ম্যাচ ছিল, সবাই তা দেখেছে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলে ঝড়ের আভাস

মিশর কোচের বিস্ফোরক দাবি: রেফারিকে প্রভাবিত করা হয়েছে!

আপডেট সময় ০৬:৩৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকার পরও ১৩ মিনিটের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জিতে চলমান ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে আনন্দের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং। যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশর শিবির।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন