ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপের আগে আবারও নেইমারের চোট

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে আবারও ব্রাজিল দলে সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে সুখবরের মাঝেই দুঃসংবাদ-আবারও ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এবার তার ডান পায়ের কাফে সমস্যা ধরা পড়েছে। ফলে কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছে তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে।
নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে (পেশি) চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের হয়ে খেলার সময় নেইমারের ডান পায়ের কাফ মাসলে ২ মিলিমিটারের একটি ছোট চোট ধরা পড়েছে। এই চোটের কারণে আসন্ন দক্ষিণ আমেরিকান কাপে সান লরেঞ্জো এবং ব্রাজিলিয়ান সিরি এ’তে গ্রেমিওর বিপক্ষে সান্তোসের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন এই ফরোয়ার্ড।

তবে ক্লাবের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের এই চোট খুব একটা গুরুতর নয়। আগামী সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং সময়মতো ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী মাসে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের মেগা আসর। বিশ্বমঞ্চে নামার আগে আগামী ৩১ মে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং এরপর মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোতে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ হলো হাইতি এবং স্কটল্যান্ড।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

বিশ্বকাপের আগে আবারও নেইমারের চোট

আপডেট সময় ১১:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে আবারও ব্রাজিল দলে সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে সুখবরের মাঝেই দুঃসংবাদ-আবারও ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন