কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় “ইসলামী আন্দোলন বাংলাদেশ” এর পাকুন্দিয়া উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ২০২৭-২০২৮ সালের নতুন কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে।
এতে মো. আরিফ হোসেন ভূঁইয়াকে সভাপতি, ইঞ্জিনিয়ার ওমর ফারুক কে সাধারণ সম্পাদক এবং হাফেজ মাওলানা সাখাওয়াত উল্লাহ কে সহ: সাধারণ সম্পাদক করা হয়েছে।
উপজেলা শাখার সভাপতি মো. আরিফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাকিবুল হাসানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম খান এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ত্বোয়াসিন বিন মুজিব। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক : 

































