ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জ্বর হলে গোসল করবেন কি করবেন না, জেনে নিন গুরুত্বপূর্ণ পরামর্শ

জ্বর হলে গোসল করা সম্পূর্ণ নিরাপদ এবং এটি আপনার শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। তবে গোসলের সময় স্বাভাবিক কিংবা হালকা কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। হালকা কুসুম কুসুম গরম পানিতে গোসল করলে ত্বকের মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপ বেরিয়ে যায়। এটি জ্বরের তীব্রতা কমাতে সাহায্য করে থাকে।

সাধারণত জ্বরের সময় ঘাম ও জীবাণু জমে শরীর অস্বস্তিকর হয়ে ওঠে। গোসল করলে ত্বক পরিষ্কার থাকে এবং শরীর অনেকটা ঝরঝরে লাগে। আর কুসুম গরম পানি শরীরের জড়তা এবং হাত-পায়ের ব্যথা দূর করতে সাহায্য করে। জ্বর সারাতে শুধু ওষুধ খাওয়াই যথেষ্ট নয়। আপনার শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন হয়। আর রোগপ্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।

অনেকের ধারণা— জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। এটা ঠিক নয়; বরং অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি তৈরি করতে পারে। ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই জ্বরের সময় ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম বা কুসুম কুসুম গরম পানিতে গোসল করা ভালো। প্রয়োজনে কুসুম কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছেও নেওয়া যেতে পারে। আর কখনোই বরফশীতল বা অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করবেন না।

আর ঠান্ডা পানিতে গোসল করলে কাঁপুনি শুরু হতে পারে এবং শরীরের ভেতরের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। আবার অতিরিক্ত গরম পানিও ব্যবহার করা উচিত নয়। ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস বা শরীরের তাপমাত্রার চেয়ে সামান্য কম তাপমাত্রার কুসুম কুসুম গরম পানি ব্যবহার করুন।

ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার খেলে জ্বর ধীরে ধীরে সেরে যায়। কিন্তু জ্বরের সময় কিছু সাধারণ ভুল সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়৷

আপনার জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আবার ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই জ্বরের সময় নিয়মিত অল্প অল্প করে পানি খাওয়া জরুরি। এর পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ কিংবা তাজা ফলের রস খেলে উপকার পাবেন। এতে মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা এড়ানো সম্ভব।

যদিও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় শরীরের বেশিরভাগ শক্তি রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে ব্যয় হয়। ফলে হজমের প্রক্রিয়াও কিছুটা ধীর হয়ে যেতে পারে। এ কারণে জ্বরের সময় ভাজাভুজি, অতিরিক্ত মসলাদার বা ভারি খাবার এড়িয়ে চলুন। তার পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, পায়েস বা জাউয়ের মতো হালকা ও সহজপাচ্য খাবার খেতে পারেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা

জ্বর হলে গোসল করবেন কি করবেন না, জেনে নিন গুরুত্বপূর্ণ পরামর্শ

আপডেট সময় ০৫:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

জ্বর হলে গোসল করা সম্পূর্ণ নিরাপদ এবং এটি আপনার শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। তবে গোসলের সময় স্বাভাবিক কিংবা হালকা কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। হালকা কুসুম কুসুম গরম পানিতে গোসল করলে ত্বকের মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপ বেরিয়ে যায়। এটি জ্বরের তীব্রতা কমাতে সাহায্য করে থাকে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন