গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাঠে নেমেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে আইজিপি আলী হোসেন ফকির গোপালগঞ্জে পৌঁছান।
তাঁর সঙ্গে রয়েছেন এসআরবির মহাপরিচালক ফারুক আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে তিন কর্মকর্তা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ ছাড়া জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে আইজিপিসহ তিন বাহিনীর প্রধান
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ০২:৩০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- 17




























