ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। ভোরে ঘাসের ওপর জমছে শিশির, বইছে উত্তরের হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। তাপমাত্রার নিম্নমুখী প্রবণতায় আগাম শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আলমারি থেকে বের করা হচ্ছে সোয়েটার, জ্যাকেট, চাদরসহ শীতের প্রয়োজনীয় পোশাক।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই তেঁতুলিয়ায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে রাতভর অনুভূত হচ্ছে শীত।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে রাতের বেলা ঠান্ডার অনুভূতি বাড়ছে। বিশেষ করে শেষরাত ও ভোরে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। লেপ-কম্বল ব্যবহার করেও অনেক সময় ঠান্ডা থেকে রেহাই মিলছে না। হিমেল বাতাসের কারণে সকালে ঘরের বাইরে বের হলেই শীতের তীব্রতা টের পাওয়া যাচ্ছে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই কোথাও কোথাও হালকা কুয়াশার উপস্থিতি ছিল। শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পাথরশ্রমিক, চা-শ্রমিক, কৃষিশ্রমিক ও দিনমজুররা। মহানন্দাসহ সীমান্তবর্তী নদীগুলোর ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ করা এবং শিশিরভেজা চা-বাগানে কাজ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে। ফলে দৈনিক আয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে নামতে হচ্ছে তাদের।

এদিকে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, তাপমাত্রা আরও কমলে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে রোগীরা আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

আপডেট সময় ১২:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। ভোরে ঘাসের ওপর জমছে শিশির, বইছে উত্তরের হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। তাপমাত্রার নিম্নমুখী প্রবণতায় আগাম শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আলমারি থেকে বের করা হচ্ছে সোয়েটার, জ্যাকেট, চাদরসহ শীতের প্রয়োজনীয় পোশাক।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন