রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম গিয়েছে। কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্তে তদন্ত চলছে।
ব্রেকিং
সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
-
অনলাইন ডেস্ক : - আপডেট সময় ১২:০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- 15
জনপ্রিয় সংবাদ




























