ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার তৈরি পোশাক কারখানা ছুটি রাখতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।আজ বৃহস্পতিবার এক নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ। এতে বলা হয়, গত মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।বিকেএমইএর সদস্য পোশাক কারখানাকেও আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি আরও বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আমাদের শনিবার বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।’মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে। এর জেরে চলতি সপ্তাহে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আজ গাজীপুর ও নারায়ণগঞ্জে পরিস্থিতি শান্ত থাকলেও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় আশুলিয়ার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকার ও টাগবোটে আগুন

শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর

আপডেট সময় ০৮:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার তৈরি পোশাক কারখানা ছুটি রাখতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।আজ বৃহস্পতিবার এক নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ। এতে বলা হয়, গত মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।বিকেএমইএর সদস্য পোশাক কারখানাকেও আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি আরও বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আমাদের শনিবার বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।’মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে। এর জেরে চলতি সপ্তাহে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আজ গাজীপুর ও নারায়ণগঞ্জে পরিস্থিতি শান্ত থাকলেও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় আশুলিয়ার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন