নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান’— স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাট আদিতমারী উপজেলায় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের নেতৃত্বে বের হয়ে শোভাযাত্রাটি লালমনিরহাট-বুড়িমারী সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এতে ব্যানার ও ফেস্টুন হাতে,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ী,ঘোড়ার গাড়ী,মাঝি বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরে গ্রামীণ বাঙালি জনগোষ্ঠীর সকালের খাবার হিসাবে পান্তা ভাত খাবার কর্মসূচি পালন করা হয়।
শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আদিতমারীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
-
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- - আপডেট সময় ০১:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- 218


































