লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক অসাম্প্রদায়িক প্রধানমন্ত্রী। বাংলাদেশকে একটি প্রগতিশীল, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন গণমানুষের নেতা, সফল প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতকরণ এবং মানবিক সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তার গৃহীত পদক্ষেপ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।
তিনি শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কালিগঞ্জ উপজেলার চাপারহাট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব “দুর্গাপুজা” শেষে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
এমপি বাবুল আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান” এর এই মানবিক ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল রাজনৈতিক দর্শন হলো মানবিকতা ও অসাম্প্রদায়িকতা। এই দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই; আমরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য।” রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকারের কথা তুলে ধরে একসঙ্গে দেশ গড়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার,রাষ্ট্র সবার এ কথা উল্লেখ করে তিনি বলেন,বাংলাদেশে হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান মুসলমানরা দির্ঘদিন থেকে একসাথে বসবাস করে আসছে। আমাদের মাঝে কোন বিভেদ নেই। সাম্প্রতিক সম্প্রতির দেশ, আমরা একে অপরের সামাজিক,ধর্মীয়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করি তখন অনুষ্ঠান আরও আড়ম্ভর হয়। সেজন্য বর্তমান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপুজা উপলক্ষে কঠিন বার্তা দিয়েছে যাতে অন্যান বছরের চেয়ে এ বছর যাতে ভাবগাম্ভীর্য এবং অন্বাড়ময়ভাবে দুর্গাপুজা পালিত হয়। সেই নির্দেশনা মোতাবেক আমরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে,বাংলাদেশে এবার ইতিহাসে সবচেয়ে ভাবগাম্ভীর্য পূর্ণভাবে দুর্গা উৎসব পালিত হয়েছে। তবে এই প্রথম সরকারের কোন রাষ্ট্র প্রধান ঢাকার বাহিরে তিনটি বিভাগের পুজামন্ডবে নিজে উপস্থিত সনাতনী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।এই বার্তায় আমরা মনে করি যে আগামিদিনের আমাদের সমৃদ্ধি আরও সুদূর অটুট হবে। এই দেশে হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রীষ্টান সকল জাতী ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের উন্নয়নে শরিক হব এবং আমাদের দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রীর নির্দেশর সারাদেশে একটি সুন্দর ও সুষ্ট পরিবেশে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপুজা শেষ করায় সনাতনী ধর্মাবলম্বীদের ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যাদের বক্তব্য রাখেন, আদিতমারী থানার ওসি নাজমুস সাজীব সাকিব,কালিগঞ্জ থানার ওসি একেএম মঞ্জুর মন্ডল,কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বিধান চন্দ্র,যুগ্ন আহবায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ,আদিতমারী উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুরেশ চন্দ্র দেব শর্মা,সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র,কালিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক সম্পাদক অধর কৃঞ্চ,কালিগঞ্জ হিন্দু,খ্রীষ্টান ঐক্যফ্রুন্টের সদস্য সচিব নন্দ কেশব রায় ও আদিতমারী হিন্দু,খ্রীষ্টান ঐক্যফ্রুন্টের আহবায়ক মৃণাল কান্তি রায় প্রমূখ।
অনুষ্ঠানে আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকরা এ সময় উপস্থিত ছিলেন।
রেজাউল করিম রাজ্জাক, বিশেষ প্রতিনিধি ;- 

































