ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন

শত শত মুসলিমকে লক্ষ্য করে পায়ে গুলি? ভারতের পুলিশের বিরুদ্ধে অভিযোগ

ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

স্থানীয়ভাবে ‘অপারেশন ল্যাংড়া’ নামে পরিচিত এই কৌশল এখন উত্তর প্রদেশ ছাড়িয়ে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে।

‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’-এর গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সাল থেকে উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে প্রায় ৬৫০টি ঘটনায় পুলিশ গুলি চালিয়ে সন্দেহভাজনদের আহত করেছে। এগুলোর নিরপেক্ষ পর্যালোচনায় দেখা গেছে—আক্রান্তদের প্রায় সবাই মুসলিম।

প্রতিটি ঘটনায় দেখা গেছে, গুলির আঘাত একই জায়গায়—পায়ের হাঁটুর ঠিক নিচে। মানবাধিকার কর্মীদের মতে, কেবল পুলিশ যেসব ঘটনা জনসম্মুখে এনেছে, তার ওপর ভিত্তি করেই এ তথ্য। ফলে বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি।

উত্তর প্রদেশের সিনিয়র পুলিশ কর্মকর্তা অমিতাভ জাস এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পুলিশ কেবল আত্মরক্ষার্থেই গুলি চালায়। এছাড়া হাঁটুর নিচে গুলি করার কোনো অফিশিয়াল নির্দেশ নেই বলেও দাবি করেন তিনি।

তবে ফরেনসিক বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা বলছেন অন্য কথা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক ড. মোহাম্মদ কলিম খান জানান, দৌড়ে পালানো বা সংঘর্ষে লিপ্ত থাকা কোনো ব্যক্তির পায়ে এত দূর থেকে হাড় না ছুয়ে কেবল মাংসপেশি ভেদ করে সমান্তরালভাবে গুলি লাগা বাস্তবে অসম্ভব। তিনি বলেন, ‘এটি আত্মরক্ষায় করা গুলি নয়, বরং একদম কাছ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো গুলি।’

বিচারবহির্ভূত এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের বিচার বিভাগ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চলতি বছরের শুরুতে এলাহাবাদ হাইকোর্ট উত্তর প্রদেশ পুলিশের এই কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে জানান, বিচারে পুলিশের এ ধরনের স্বঘোষিত ভূমিকা সম্পূর্ণ বেআইনি। হাইকোর্টের এক বিচারক মন্তব্য করেন, ‘পুলিশের এই এনকাউন্টার, বিশেষ করে সন্দেহভাজনদের পায়ে গুলি করার ঘটনাটি এখন নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে, যা সংবিধানের পরিপন্থি।’

মানবাধিকার কর্মী সন্দীপ পান্ডের মতে, ‘এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সহিংসতা। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ধর্মীয় ভাবাবেগ ও ‘জিরো টলারেন্স’ নীতি কাজে লাগিয়ে হিন্দু ভোটারদের আকৃষ্ট করতে মুসলিমদের এভাবে টার্গেট করা হচ্ছে।’

তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশের পুলিশ বাহিনীতে মাত্র ৪ দশমিক ৮ শতাংশ মুসলিম সদস্য রয়েছেন, যা রাজ্যের জনসংখ্যার তুলনায় অত্যন্ত নগণ্য। অপরদিকে গরু পাচারের অভিযোগে জখম হওয়া সন্দেহভাজনদের প্রায় ৯৩ শতাংশই মুসলিম।

ভুক্তভোগী পরিবারগুলো চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। মহিষের ব্যবসার সঙ্গে যুক্ত এক ভুক্তভোগীর মা জানান, তার ছেলেকে গরু পাচারের ভুয়া অভিযোগে ধরে নিয়ে দুই হাঁটুতেই গুলি করা হয়েছে। পঙ্গু হয়ে যাওয়ায় সে এখন কাজ করতে পারে না। মানুষের সাহায্য ও ঋণ নিয়ে কোনোমতে বেঁচে আছে তাদের পরিবার।

অধিকার কর্মীদের আশঙ্কা, যদি এ ধরনের ‘হাফ এনকাউন্টার’ বা পঙ্গু করে দেওয়ার নীতি বন্ধ না করা হয়, তাহলে ভারতের আইনি ব্যবস্থা ও গণতন্ত্র মারাত্মক হুমকিতে পড়বে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

শত শত মুসলিমকে লক্ষ্য করে পায়ে গুলি? ভারতের পুলিশের বিরুদ্ধে অভিযোগ

‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন

শত শত মুসলিমকে লক্ষ্য করে পায়ে গুলি? ভারতের পুলিশের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় ০৩:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন