ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রমেক হাসপাতালে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো বিদ্যুৎ সরবরাহ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোরে আগুনের সূত্র হয়। এ ঘটনার প্রায় দীর্ঘ ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। এখন ডায়ালাইসিস ও আইসিইউসহ হাসপতোলের জরুরি চিকিৎসাসেবা চালু হয়েছে। তবে এখনো অন্ধকারে রয়েছে হাসপাতালের প্রশাসনিক বিভাগ।

এদিকে আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে সাময়িক ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা। কর্তৃপক্ষ জানিয়েছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যায়। এতে পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

টানা ৬ ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ১২টার দিকে লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়। বিদ্যুৎ সচল হওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ডায়ালাইসিস ও আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা পুরোপুরি চালু করা হয়েছে। তবে প্রশাসনিক ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে আশা করা হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মধ্যপ্রাচ্য থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

রমেক হাসপাতালে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো বিদ্যুৎ সরবরাহ

আপডেট সময় ১০:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোরে আগুনের সূত্র হয়। এ ঘটনার প্রায় দীর্ঘ ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। এখন ডায়ালাইসিস ও আইসিইউসহ হাসপতোলের জরুরি চিকিৎসাসেবা চালু হয়েছে। তবে এখনো অন্ধকারে রয়েছে হাসপাতালের প্রশাসনিক বিভাগ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন