ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন!

কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে দাদাকে হত্যা করেছে নাতি। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা গেছে, গতরাতে খাওয়া শেষে নাতি রাব্বি (২২)ও দাদা বাচ্চু মিয়া (৭০) রাব্বিদের ঘরে ঘুমাতে যায়।রাত ১টার দিকে রাব্বি দাদাকে হত্যার পর তার আপন দাদাকে ঘুম থেকে ডেকে তুলে ছোট দাদা বাচ্চু মিয়াকে হত্যা করেছে বলে জানায়।দাদা এক্কাবর আলী ঘরের ভিতরে ঢুকে ছোট ভাই বাচ্চুর হাতে পা বিচ্ছিন্ন করা লাশ বিছানায় পড়ে থাকা দেখে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার আগেই ঘাতক নাতি রাব্বি পালিয়ে যায়। ঘাতক নাতীর দাদা এক্কাবর আলী জানান,তার আপন ছোট ভাই বাচ্চু মিয়া (৭০)প্রায় ৫০ বছর যাবত রংপুরে সপরিবারে বসবাস করে আসছে। ঘটনার দু’দিন আগে সে আমার বোনের বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে।আর আমার ছেলে মিঠু মিয়া রাব্বি বাবা গাজীপুরের মনিপুর এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। ঘটনার দিন নাতি রাব্বি বাড়িতে এসে আমার ছোট ভাই বাচ্চুর সাথে একই রুমে ঘুমাতে যায়। এরপর রাত একটার দিকে নাতি রাব্বি আমাকে ও আমার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে একটি দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানায়। আমি ঘরে যাওয়ার আগে নাতির হাতে ছোরা দেখতে পেয়ে আতঙ্কিত হ‌ই। পরে সে হাত থেকে ছোরা মাটিতে ফেলে দিলে ঘরের ভিতরে গিয়ে ছোট ভাইয়ের ছিন্ন বিষন্ন লাশ খাটের উপরে দেখতে পাই। উলিপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে বলে উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী জানান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন!

আপডেট সময় ১০:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে দাদাকে হত্যা করেছে নাতি। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনী বাড়ি ইউনিয়নের পন্ডিত পাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা গেছে, গতরাতে খাওয়া শেষে নাতি রাব্বি (২২)ও দাদা বাচ্চু মিয়া (৭০) রাব্বিদের ঘরে ঘুমাতে যায়।রাত ১টার দিকে রাব্বি দাদাকে হত্যার পর তার আপন দাদাকে ঘুম থেকে ডেকে তুলে ছোট দাদা বাচ্চু মিয়াকে হত্যা করেছে বলে জানায়।দাদা এক্কাবর আলী ঘরের ভিতরে ঢুকে ছোট ভাই বাচ্চুর হাতে পা বিচ্ছিন্ন করা লাশ বিছানায় পড়ে থাকা দেখে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসার আগেই ঘাতক নাতি রাব্বি পালিয়ে যায়। ঘাতক নাতীর দাদা এক্কাবর আলী জানান,তার আপন ছোট ভাই বাচ্চু মিয়া (৭০)প্রায় ৫০ বছর যাবত রংপুরে সপরিবারে বসবাস করে আসছে। ঘটনার দু’দিন আগে সে আমার বোনের বাড়ি থেকে আমার বাড়িতে বেড়াতে আসে।আর আমার ছেলে মিঠু মিয়া রাব্বি বাবা গাজীপুরের মনিপুর এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। ঘটনার দিন নাতি রাব্বি বাড়িতে এসে আমার ছোট ভাই বাচ্চুর সাথে একই রুমে ঘুমাতে যায়। এরপর রাত একটার দিকে নাতি রাব্বি আমাকে ও আমার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে একটি দুর্ঘটনা ঘটিয়েছে বলে জানায়। আমি ঘরে যাওয়ার আগে নাতির হাতে ছোরা দেখতে পেয়ে আতঙ্কিত হ‌ই। পরে সে হাত থেকে ছোরা মাটিতে ফেলে দিলে ঘরের ভিতরে গিয়ে ছোট ভাইয়ের ছিন্ন বিষন্ন লাশ খাটের উপরে দেখতে পাই। উলিপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে বলে উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী জানান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন