ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্ববাজারে কমল সোনার দাম, দেশের বাজারে কী প্রভাব?

বিশ্ববাজারে স্বর্ণের দামে এখন বড় পতন চলছে। গত প্রায় দুই মাস ধরে টানা কমছে এই দামি ধাতুর দর। বিশ্ববাজারের এই বড় পতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারের সঙ্গে আমাদের দেশের কমার অঙ্কে কিছুটা তফাত রয়েছে।

গত দুই মাসের হিসাব করলে দেখা যায়, বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণ কমেছে ৩৪ হাজার টাকারও বেশি। অথচ দেশের বাজারে এই সময়ে ভালো মানের স্বর্ণ কমেছে সাড়ে ২৩ হাজার টাকার মতো। অর্থাৎ, বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম প্রায় সাড়ে ১০ হাজার টাকা কম কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের হিসাব হয় আউন্সে। গত ২৫ আগস্ট বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৬৫৮ ডলার, যা কমতে কমতে এখন ৩ হাজার ৯৯৪ ডলারে এসে ঠেকেছে। ডলারের দর ১২৫ টাকা ধরে হিসাব করলে প্রতি আউন্সে কমেছে ৮৩ হাজার টাকা এবং ভরিতে কমেছে ৩৪ হাজার ১৪৯ টাকা।

বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে ‘বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন’ বা বাজুস। গত ২৫ আগস্ট থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশের বাজারে মোট ১৮ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে ১৩ বার কমানো হয়েছে এবং ৫ বার বাড়ানো হয়েছে। টানা শেষ তিন দফায় দাম কমার পর বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে। অথচ গত ২৫ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। অর্থাৎ দুই মাসে ভালো মানের স্বর্ণ কমেছে ২৩ হাজার ৫৬১ টাকা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পরপর দুদিন বোমাতঙ্কে কলকাতা বিমানবন্দর, বাড়তি সতর্কতা

বিশ্ববাজারে কমল সোনার দাম, দেশের বাজারে কী প্রভাব?

আপডেট সময় ০৫:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে এখন বড় পতন চলছে। গত প্রায় দুই মাস ধরে টানা কমছে এই দামি ধাতুর দর। বিশ্ববাজারের এই বড় পতনের প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারের সঙ্গে আমাদের দেশের কমার অঙ্কে কিছুটা তফাত রয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন