ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আদিতমারীতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে।
রোববার (২৪) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে একটি ফাঁকা বাড়ি থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে। বিগত ২০ বছর আগে স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝে মধ্যে গ্রামে আসতেন।

​পুলিশ ও স্থানীয়রা জানান, গত চার দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন স্বপ্না। বাবার বাড়ির পাশেই তার ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের একটি বাড়ি রয়েছে। বাড়িটি ফাঁকা থাকায় চারদিকে প্রাচীরবেষ্টিত ওই ভবনেই একা অবস্থান করছিলেন তিনি। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি সেখানে ঘুমাতে যান।

​ রোববার সকালে দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে যান। এ সময় বাড়ির প্রধান ফটক (গেট) খোলা দেখে ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​ঐ এলাকার ইউপি সদস্য রাজ্জাক বলেন, শনিবার (২৪ মে) রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণের পর বিবস্ত্র করে ঘাতকরা তাকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে বলে তিনি মন্তব্য করেন
করে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সাংবাদিককে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মরদেহের সুরতহাল দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে।”

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ম্যাচ খেলতে ডিসেম্বরে আর্জেন্টিনায় ফিরছেন মেসি!

আদিতমারীতে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে।
রোববার (২৪) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে একটি ফাঁকা বাড়ি থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন