দিঘলিয়া উপজেলা বিএনপি’র আন্দোলনের মুখে উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলামকে ধরে পুলিশের কাছে হস্তান্তর।
পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম কে গত ২০ নভেম্বর ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তার নিজ বাসা থেকে আটক করা হয়। তিনি সেনহাটী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গাজি আব্দুল হালিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি এলাকায় যুবলীগ ছাত্রলীগ সংগঠিত করে গোপালগঞ্জে ভাঙচুর নৈরাজ্য নাশকতা ও সহিংসতা সৃষ্টি করেন এ অভিযোগে ভিত্তিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ক্ষিপ্ত হয়ে তার বাসা ঘেরাও করে রাখে। পুলিশ এসে মনিরের বাড়িত থেকে গ্রেপ্তার করে। জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ রাশেদুজ্জামান চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে পুলিশ তাকে ঘরের ভিতর ঢুকে বাথরুম থেকে তাকে গ্রেফতার করে। এই ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী সত্যতা স্বীকার করে বলেন তিনি গোপালগঞ্জের নাশকতা করতে গিয়েছিলেন এ তথ্য আমাদের কাছে আছে।
মোঃ রানা মোল্লা খুলনা জেলা প্রতিনিধি:- 

































