ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি-ভিডিও ভাইরাল সাংবাদিককে হুমকি

পুলিশের উপস্থিতিতে তেল নিতে জামায়াত নেতা ও পাম্প কর্তৃপক্ষের সাথে উত্তেজনা ও কিলঘুষি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় সাংবাদিককে হুমকি দিলেন এমপির পুত্র মোঃ আল মোন্তাছির মৃদুল। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকায় রৌমারী মেসার্স ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি ও রৌমারী থানার অফিসার ইনচাজ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, দীর্ঘ ১৫ দিন পর মেসার্স ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনের নামে ১৫ হাজার লিটার তেল বরাদ্দ পেয়েছে। এমন খবর ছরিয়ে পড়লে মটরসাইকেল চালকরা আগের দিন বিকাল তিনটা থেকে দুই কিলোমিটার দীর্ঘ লাইনে দাড়িয়ে যায়। কিন্তু রৌমারী উপজেলা জামায়াত ইউনিট সভাপতি মাহবুব আলমসহ কয়েকজন নেতা এসে সরকারি নিয়মনিতির তোয়াক্কা না করে লাইনে না দাড়িয়ে তেল নেয়ার জন্য ম্যানেজার শাহজামালের নিকট প্রস্তাব দেন। এসময় পাম্পে‘র ম্যানেজার তার প্রস্তাব প্রত্যাখান করেন। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দু‘পক্ষের মাঝে তুমুল কিলঘুষির সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, সহকারী কমিশনার ভুমি রাফিউর রহমান ও রৌমারী থানার অফিসার ইনচাজ কাওসার আলীসহ অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে জামায়াতের উপজেলা আমীর হায়দার আলী, জামায়াতের ইউনিট সভাপতি মাহবুব আলমের নেতৃত্বে কয়েকজন জামায়াত নেতাসহ বিষয়টি মিমাংশার জন্য ম্যানেজারের নিকট যায়। দু’পক্ষের আলোচনার এক পর্যায়ে এমপির পুত্র মৃদুল ও জামায়াতের ওয়ার্ড ইউনিট সভাপতি মাহবুব আলম সাংবাদিকরা প্রতি ক্ষিপ্ত হয়ে বলেন, সাংবাদিকরা আমার নামে ভিডিও ভাইরাল করেছে। সঠিক প্রমান দিতে না পারলে, তাকে মাঠ থেকে যেতে দেওয়া হবে না বলে হুমকি প্রদর্শন করেন।
ম্যানেজার শাহজাহান জানান, জামায়াত নেতা মাহবুব আমার দিকে তেরে এসে আক্রোস মূলক কথা বলেন এবং মারবে। পরে জনগনের তোপের মুখে তিনি আমার নিকট আসতে পারেনি। এক প্রশ্নের জবাবে মারতে আসার কারন লাইন ছাড়া সে তেল চায়। তখন আমি বলি, মালিকের সাথে কথা বলেন।
এমপির পুত্র মোন্তাছির মৃদুল বলেন, আমি তাকে হুমকি দেইনি তিনি বলেন, তারা সাংবাদিক যে, আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিডিও প্রকাশ করেছে, এর এভিডেন্স দিয়ে এখান থেকে বেড়িয়ে যাবে। তার আগে এখান থেকে যেতে পারবে না।
ওয়ার্ড জামায়াত ইউনিট সভাপতি মাহবুব আলম বলেন, রাত ১১ টা পর্যন্ত ফুয়েল কার্ড নেয়ার জন্য ব্যস্ত ছিলাম। পরে হাশেম মাষ্টারের বাড়িতে যাই এবং বলি আমরাতো লাইনে দাড়াতে পারবো না। আমাদের তেল গুলি যদি আলাদা ভাবে দিতে পারেন, তাহলে ভালো হয়। পরে হাশেম মাষ্টার বলেন, আমি এভাবে দিতে পারবো না। অথচ ফিলিং মালিকগন দীর্ঘদিন থেকে তেল বিতরণে নানা অনিয়ম দুর্নীতি করে আসতে। আমরা এর প্রতিবাদ করার জন্য পাম্পে গিয়েছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি-ভিডিও ভাইরাল সাংবাদিককে হুমকি

আপডেট সময় ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পুলিশের উপস্থিতিতে তেল নিতে জামায়াত নেতা ও পাম্প কর্তৃপক্ষের সাথে উত্তেজনা ও কিলঘুষি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ায় সাংবাদিককে হুমকি দিলেন এমপির পুত্র মোঃ আল মোন্তাছির মৃদুল। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকায় রৌমারী মেসার্স ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি ও রৌমারী থানার অফিসার ইনচাজ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, দীর্ঘ ১৫ দিন পর মেসার্স ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনের নামে ১৫ হাজার লিটার তেল বরাদ্দ পেয়েছে। এমন খবর ছরিয়ে পড়লে মটরসাইকেল চালকরা আগের দিন বিকাল তিনটা থেকে দুই কিলোমিটার দীর্ঘ লাইনে দাড়িয়ে যায়। কিন্তু রৌমারী উপজেলা জামায়াত ইউনিট সভাপতি মাহবুব আলমসহ কয়েকজন নেতা এসে সরকারি নিয়মনিতির তোয়াক্কা না করে লাইনে না দাড়িয়ে তেল নেয়ার জন্য ম্যানেজার শাহজামালের নিকট প্রস্তাব দেন। এসময় পাম্পে‘র ম্যানেজার তার প্রস্তাব প্রত্যাখান করেন। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দু‘পক্ষের মাঝে তুমুল কিলঘুষির সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, সহকারী কমিশনার ভুমি রাফিউর রহমান ও রৌমারী থানার অফিসার ইনচাজ কাওসার আলীসহ অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে জামায়াতের উপজেলা আমীর হায়দার আলী, জামায়াতের ইউনিট সভাপতি মাহবুব আলমের নেতৃত্বে কয়েকজন জামায়াত নেতাসহ বিষয়টি মিমাংশার জন্য ম্যানেজারের নিকট যায়। দু’পক্ষের আলোচনার এক পর্যায়ে এমপির পুত্র মৃদুল ও জামায়াতের ওয়ার্ড ইউনিট সভাপতি মাহবুব আলম সাংবাদিকরা প্রতি ক্ষিপ্ত হয়ে বলেন, সাংবাদিকরা আমার নামে ভিডিও ভাইরাল করেছে। সঠিক প্রমান দিতে না পারলে, তাকে মাঠ থেকে যেতে দেওয়া হবে না বলে হুমকি প্রদর্শন করেন।
ম্যানেজার শাহজাহান জানান, জামায়াত নেতা মাহবুব আমার দিকে তেরে এসে আক্রোস মূলক কথা বলেন এবং মারবে। পরে জনগনের তোপের মুখে তিনি আমার নিকট আসতে পারেনি। এক প্রশ্নের জবাবে মারতে আসার কারন লাইন ছাড়া সে তেল চায়। তখন আমি বলি, মালিকের সাথে কথা বলেন।
এমপির পুত্র মোন্তাছির মৃদুল বলেন, আমি তাকে হুমকি দেইনি তিনি বলেন, তারা সাংবাদিক যে, আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিডিও প্রকাশ করেছে, এর এভিডেন্স দিয়ে এখান থেকে বেড়িয়ে যাবে। তার আগে এখান থেকে যেতে পারবে না।
ওয়ার্ড জামায়াত ইউনিট সভাপতি মাহবুব আলম বলেন, রাত ১১ টা পর্যন্ত ফুয়েল কার্ড নেয়ার জন্য ব্যস্ত ছিলাম। পরে হাশেম মাষ্টারের বাড়িতে যাই এবং বলি আমরাতো লাইনে দাড়াতে পারবো না। আমাদের তেল গুলি যদি আলাদা ভাবে দিতে পারেন, তাহলে ভালো হয়। পরে হাশেম মাষ্টার বলেন, আমি এভাবে দিতে পারবো না। অথচ ফিলিং মালিকগন দীর্ঘদিন থেকে তেল বিতরণে নানা অনিয়ম দুর্নীতি করে আসতে। আমরা এর প্রতিবাদ করার জন্য পাম্পে গিয়েছিলাম।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন