লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬।শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনেরমাননীয় সংসদ সদস্য, ব্যারিস্টার মোঃ হাসান রাজীব প্রধান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমোঃ মোশারফ হোসেন আহবায়ক জাতীয়তাবাদী দল বিএনপি হাতীবান্ধা, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলামমোঃ আবু বকর সিদ্দিক, মোঃ তহিজার রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজ ,মোঃ আরিফুল ইসলাম চেয়ারম্যান সিন্দুর্না ইউনিয়ন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনমোঃ গোলাম মোস্তফা নির্বাহী প্রকৌশলী (শিক্ষা) লালমনির হাট। মোঃ ওয়ালিউর রহমান সোহেল সাধারণ সম্পাদক পাটগ্রাম উপজেলা বিএনপি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করা হয়।
লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ে নবীনদের বরণ, বিদায় সংবর্ধনা
-
মোঃ নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ০১:১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- 230

































