ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে কয়েক দিনের সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

চ্যানেল-১৩-এর প্রতিবেদনে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) যৌথভাবে হামলার পরিকল্পনা তৈরি করেছে এবং তা অনুমোদনও পেয়েছে। এখন শুধু হামলার সময় নির্ধারণের বিষয়টি বাকি।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর বিষয়ে নেতানিয়াহুর তৎপরতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা। চ্যানেল-১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক চেষ্টার অংশ হিসেবেই তিনি নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই মার্কিন কর্মকর্তা।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে বিভিন্ন পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এজন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা

ইরানে হামলা ‘অনিবার্য’: নেতানিয়াহু

আপডেট সময় ১২:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েকজন শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩। একই সঙ্গে কয়েক দিনের সামরিক অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন নেতানিয়াহু।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন