সিনেমা, নাটক আর গানে প্রায়ই দেখা যায়, শান্ত ছেলে ভালোবেসে ফেলেছে চঞ্চল মেয়েকে, কিংবা উল্টোটা। কিন্তু বাস্তবের দাম্পত্যেও কি বিপরীত স্বভাব সম্পর্কের ভিত হয়?২০২৩ সালে হরউইৎস ও তাঁর সহকর্মীরা ১৯৯টি গবেষণা পর্যালোচনা করেছেন। তাঁরা দেখেছেন, কাপলদের মূল স্বভাব ও মূল্যবোধের ৮৯ শতাংশ পর্যন্ত মিল থাকতে পারে। সবচেয়ে বেশি মিল পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতা আর নেশার অভ্যাসে। অর্থাৎ ভালোবাসার গল্পে বিপরীত টানের কথা যতই থাকুক, বেশির ভাগ জুটি আসলে একই রকম মানুষ।কোথায় মিল জরুরি• মূল্যবোধ: লক্ষ লক্ষ জুটির তথ্য বলছে, ধর্মবিশ্বাস, রাজনৈতিক অবস্থান, জীবনযাপনের অভ্যাস ও জীবনের লক্ষ্যে মিল থাকলে সম্পর্ক সহজ হয়। এসব বিষয়ে মতের বড় ফারাক থাকলে দৈনন্দিন সিদ্ধান্তেও টানাপোড়েন তৈরি হতে পারে।• স্বভাবের মিল: শুরুতে প্রাণবন্ত, খোলামেলা মানুষকে ভালো লাগতে পারে। কিন্তু প্রথম মুগ্ধতা কেটে গেলে ভরসা করার মতো মৌলিক স্বভাবে মিল না থাকলে দুজন ঠিক কিসের ওপর দাঁড়াবেন, সেটাই প্রশ্ন।সবার মনে কেন আবু বকর? আমরা ভালোবাসা খুঁজি নাকি উদ্ধারকর্তা?কোথায় অমিলও কাজে লাগেমূল্যবোধ ও জীবনধারায় মিল থাকলেও কাজের দক্ষতায় অমিল ভালো ফল দিতে পারে। একজন হয়তো হাতের কাজে পটু, ঘরের জিনিসপত্র সারাতে ওস্তাদ। অন্যজন হিসাব আর গোছগাছে দক্ষ। একজন বেড়ানোর জায়গা বাছেন, অন্যজন টিকিট, থাকা ও যাতায়াতের খুঁটিনাটি সামলান।স্বভাবের ক্ষেত্রেও কখনো কখনো একজন অন্যজনের ঘাটতি পুষিয়ে দেন। একজন মিশুক, আড্ডাপ্রিয়; অন্যজন লাজুক, নিরিবিলি পছন্দ করেন। দাওয়াত বা সামাজিক অনুষ্ঠানের হিসাব দেখেন প্রথমজন। তবে এর শর্ত একটাই, এই পার্থক্য যেন একে অপরকে অতিষ্ঠ না করে তোলে।সময়ের সঙ্গে কাছাকাছি আসামার্কিন দম্পতি-থেরাপিস্ট কাইল ডি. কিলিয়ান বলছেন, দশকের পর দশক একসঙ্গে থাকতে থাকতে মানুষ একে অপরের স্বভাব কিছুটা নিজের মধ্যে নিয়ে নেয়। আড্ডাবাজ মানুষটি হয়তো একসময় একা সময় কাটাতে, বই পড়তে বা লিখতে ভালোবাসতে শুরু করেন। লাজুক সঙ্গী আগের চেয়ে কথা বলেন, বাইরে যেতে স্বচ্ছন্দ হন, এমনকি নিজেই অনুষ্ঠানের আয়োজন করেন। এভাবে দুজনের পার্থক্য শুধু ভারসাম্য আনে না, প্রত্যেককে নিজের ভেতরেও আরও সুষম করে তোলে।দীর্ঘ পথের হিসাবভিন্ন স্বভাবের কারও প্রতি ক্ষণিকের আকর্ষণ বা কৌতূহল তৈরি হতেই পারে। কিন্তু দীর্ঘ সম্পর্কের স্থিতি আসে মূলত অভিন্ন ভিত থেকে। তাই সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার আগে, তা পরিবারের পছন্দেই হোক বা নিজেদের, কয়েকটি বিষয় খোলাখুলি যাচাই করা যায়: স্বভাব কেমন, জীবনের লক্ষ্য কী, মূল্যবোধ কতটা মেলে। কোথায় মিল, কোথায় অমিল, তা বুঝে নিলে সম্পর্কটা সময়ের পরীক্ষায় টিকবে কি না, তার একটা ধারণা পাওয়া যায়।সূত্র: সাইকোলজি টুডে
বিপরীত চরিত্রে আকর্ষণ থাকলেও সম্পর্কে স্থায়িত্ব আসে মিল থেকে
-
বিনোদন ডেস্ক - আপডেট সময় ০৭:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- 10


































