ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, এসপি জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী মো. জাহাংগীর আলমকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপারগত শনিবার রাতে পুলিশ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। গ্রেপ্তারের আগে শনিবার রাতে পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকে বার্তা পাঠান পুলিশ সুপার জাহাংগীর আলম। রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে পাঠানো একটি বার্তায় লেখা ছিল, ‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতেএকই দিন রাত ৯টা ৫৭ মিনিটে আরেকটি বার্তা পাঠান জাহাংগীর আলম। ওই বার্তায় লেখা হয়, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভকামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, সেই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৯:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতার সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। আজ সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, এসপি জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী মো. জাহাংগীর আলমকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপারগত শনিবার রাতে পুলিশ অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। গ্রেপ্তারের আগে শনিবার রাতে পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পরে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকে বার্তা পাঠান পুলিশ সুপার জাহাংগীর আলম। রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে পাঠানো একটি বার্তায় লেখা ছিল, ‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতেএকই দিন রাত ৯টা ৫৭ মিনিটে আরেকটি বার্তা পাঠান জাহাংগীর আলম। ওই বার্তায় লেখা হয়, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভকামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন