ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কাজ আরও সহজ করতে চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে ভয়েস–সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ না করেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে নিজেদের আয়-ব্যয়, লেনদেন ও সঞ্চয় সম্পর্কে জানতে পারবেন। চ্যাটবটের উত্তর শোনার সময় মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকছে। ফলে ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন হবে স্বাভাবিক ও সাবলীল।ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ফিন্যান্সে যুক্ত হওয়া ভয়েস–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের সঙ্গে কথা বলার মতো করেই নিজেদের আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমান আর্থিক অবস্থা কেমন, কোথায় কত টাকা খরচ হচ্ছে কিংবা সঞ্চয়ের অগ্রগতি কতটুকু—এ ধরনের প্রশ্নের উত্তর জানতে আর লিখিত নির্দেশনা দিতে হবে না। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিজেদের আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন।চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবটকে যে ৭ তথ্য দেওয়া যাবে নাগত ১৫ মে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে চ্যাটজিপিটি ফিন্যান্সে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘উইকলি আপডেটস’। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে নিজেদের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ জানতে পারেন। এ ছাড়া শেয়ারবাজারে পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ তথ্যও জানা যায় চ্যাটজিপিটি ফিন্যান্সে।চ্যাটজিপিটি ফিন্যান্স শুরুতে শুধু চ্যাটজিপিটির প্রো সংস্করণের গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন। পরে নির্বাচিত কয়েকটি দেশের ফ্রি ও গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও টুলটি উন্মুক্ত করা হয়।সূত্র: গ্যাজেটস ৩৬০

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

রাহুলের চ্যালেঞ্জ মোদিকে, জবাব দিতে এগিয়ে এলেন অমিত শাহ

চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য

আপডেট সময় ০৩:৫৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার কাজ আরও সহজ করতে চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে ভয়েস–সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর ফলে এখন থেকে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ না করেই চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে নিজেদের আয়-ব্যয়, লেনদেন ও সঞ্চয় সম্পর্কে জানতে পারবেন। চ্যাটবটের উত্তর শোনার সময় মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকছে। ফলে ব্যক্তিগত আর্থিক বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন হবে স্বাভাবিক ও সাবলীল।ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ফিন্যান্সে যুক্ত হওয়া ভয়েস–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের সঙ্গে কথা বলার মতো করেই নিজেদের আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। বর্তমান আর্থিক অবস্থা কেমন, কোথায় কত টাকা খরচ হচ্ছে কিংবা সঞ্চয়ের অগ্রগতি কতটুকু—এ ধরনের প্রশ্নের উত্তর জানতে আর লিখিত নির্দেশনা দিতে হবে না। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের নিজেদের আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে। নতুন এ সুবিধা প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা ব্যবহার করতে পারবেন।চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবটকে যে ৭ তথ্য দেওয়া যাবে নাগত ১৫ মে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে চ্যাটজিপিটি ফিন্যান্সে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘উইকলি আপডেটস’। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে নিজেদের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ জানতে পারেন। এ ছাড়া শেয়ারবাজারে পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের সর্বশেষ তথ্যও জানা যায় চ্যাটজিপিটি ফিন্যান্সে।চ্যাটজিপিটি ফিন্যান্স শুরুতে শুধু চ্যাটজিপিটির প্রো সংস্করণের গ্রাহকেরা ব্যবহার করতে পারতেন। পরে নির্বাচিত কয়েকটি দেশের ফ্রি ও গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও টুলটি উন্মুক্ত করা হয়।সূত্র: গ্যাজেটস ৩৬০

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন