সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা কল্পনা খাতুন (৪৬)। তার স্বামী এনামুল হক ও ছেলে শফিউল ইসলামকে নিয়ে নিজের বসতঘরটিকেই বানিয়েছিলেন গাঁজা বেচাকেনার ‘খুচরা দোকান’। প্রতিদিন ভোর থেকেই সেখানে শুরু হতো গাঁজা বেচাকেনা। কেউ গাঁজা কিনে নিয়ে যেতেন, আবার কেউ আশপাশেই বসেই সেবন করতেন।
বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন পাঁচগাছি চরপাড়া গ্রামের মানুষ। অবশেষে কল্পনা খাতুন ও তার ছেলে শফিউল ইসলামকে দুই কেজি ৭৫ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে সোনামুখী এলাকার আব্দুর রাজ্জাক নামের আরও এক মাদক কারবারিকে ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের বাড়িতে হেফাজতে থাকা মাদক জব্দ করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তিনজনকে গ্রেফতারের বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন।
অনলাইন ডেস্ক : 































