নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন পেতে ৩জন প্রার্থী দৌড়ঝাপ করতে দেখা গেছে। আগামী ডিসেম্বর মাঠে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন পেতে ইতোমধ্যে বিএনপি সহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন কামনা করছেন তারা। এছাড়াও সকাল সন্ধ্যা সাধারণ ভোটাদের সাথে হাটে, বাজারে, পাড়া মহল্লায় গিয়ে দেখা করে আলাপ চারিতায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাদের। ৩ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মধ্যে ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল উদ্দিন সরকার, অপরজন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুন।
দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত আমি বিএনপি’র রাজনীতি করে আসছি। যার কারণে একাধীক বার মামলা এবং হামলার শিকার হয়েছি। এই ইউনিয়নের মনোনয়ন তিনি পাবে বলে আশা করেন। জালাল উদ্দিন সরকার বলেন, আমি শিক্ষকতায় অবসর নিয়ে সেই থেকে ইউনিয়ন যুবদলের সভাপতি হিসাবে সংগঠনকে সুসংঘটিত করেছি। আমাকে মনোনয়ন দিলে শতভাগ চেয়ারম্যান নির্বাচিত হতে পাবো এবং অসহায় মেহেনতি মানুষের পাশে থেকে কাজ করে যাবো। অপরদিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান আলী রিমুন দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটাদের সাথে মতবিনিময় এবং পাড়ায় মহল্লায় উঠান বৈঠক করে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন তিনি। তিনি দাবী করেন তার মরহুম পিতা ছলেমান আলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং দলের জন্য অনেক ত্যাগী নেতা হিসাবে পরিচিতি লাভ করেন। মামলা ও হামলার শিকার হয়ে ছিলেন একাধীক বার। পিতার সুত্রধরে দলকে এগিয়ে নিয়ে যেতে দিনরাত কাজ করছে রিমুন। আগামী নির্বাচনে দলের সমর্থন নিয়ে অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। ইউনিয়নের তৃণমূলের বেশ কিছু নেতাকর্মীদের সাথে আলাপ কালে তারা জানান, দলথেকে যাকে পছন্দ করে মনোনয়ন দিবে মাননীয় প্রধান মন্ত্রী এবং তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে তাদের পক্ষে কাজ করবে তারা। এখন জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে, ৩ জন প্রার্থীর মধ্যে কে হতে পারে কেতকীবাড়ী ইউনিয়নের বিএনপি’র কান্ডারী।
ডোমারে এক টিকিট, তিন দাবিদার-কেতকীবাড়ী ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে তুমুল দৌড়ঝাঁপ
-
আনিছুর রহমান মানিক, নীলফামারী জেলা প্রতিনিধি:- - আপডেট সময় ১১:৪০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- 8































