কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৎস্যসম্পদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন সম্প্রসারণে চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২শ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কাচারি পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম.আরিফ । পরে কাচারি প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য পোনা মাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ আফরোজা পারভিন রিফা ,খামার ব্যবস্থাপক কুড়িগ্রাম, মোঃ কাজী আজাদুর রহমান ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.), উলিপুর মোঃ রফিকুল ইসলাম ,পান্ডুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,মোঃ আব্দুল জব্বার মঙ্গা,উপজেলা সহকারী সমাজসেবা অফিসার, মোঃ এনামুল হক,সমাজ সেবক শাহাআলম, উলিপুর বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, মৎস্যজীবী সাধন সরকার , সদস্য সচিব মৎস্যজীবী দল উলিপুর উপজেলা শাখা,মোঃ ছাবেদ আলী,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক পারভেজ সহ আরো অনেকে।
উলিপুরে ২শ ২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ
-
এম এইচ শাহীন,কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় ০৩:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- 0
































