ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

হাতীবান্ধায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারী জাল ও পিরানহা মাছ জব্দ, জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মাছ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এর মাধ্যমে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও পিরানহা মাছ বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬) দিনভর হাতীবান্ধা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের ‘গিরিয়ারপাড় বিলে’ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিরিয়ারপাড় বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আনুমানিক ১৫০০ মিটার দৈর্ঘ্যের। ১টি ডুলি জাল ও ১টি হোকশ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ডুলি ও হোকশ জালের অবকাঠামো অপসারণ করা হয়।
বিল এলাকার অভিযান শেষে উপজেলার মিলনবাজারে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ কেজি নিষিদ্ধঘোষিত ক্ষতিকর পিরানহা মাছ জব্দ করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করে পিরানহা মাছ বিক্রির অপরাধে সংশ্লিষ্ট বিক্রেতাকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব দ্বীপ জন মিত্রের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীন মোঃ আসাদুল্লাহ্, হাতীবান্ধা থানা পুলিশের একটি দল, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল এবং ক্ষতিকর মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ ইউরোপ ইউরোপা লিগ, দ্বিতীয় বাছাইপর্বের পরিসংখ্যান ও লাইভ স্কোর

সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে

হাতীবান্ধায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ চায়না দুয়ারী জাল ও পিরানহা মাছ জব্দ, জরিমানা

আপডেট সময় ০৩:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ আগস্ট ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় দেশীয় মাছ রক্ষায় এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এর মাধ্যমে অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও পিরানহা মাছ বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬) দিনভর হাতীবান্ধা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের ‘গিরিয়ারপাড় বিলে’ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গিরিয়ারপাড় বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আনুমানিক ১৫০০ মিটার দৈর্ঘ্যের। ১টি ডুলি জাল ও ১টি হোকশ জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ডুলি ও হোকশ জালের অবকাঠামো অপসারণ করা হয়।
বিল এলাকার অভিযান শেষে উপজেলার মিলনবাজারে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ কেজি নিষিদ্ধঘোষিত ক্ষতিকর পিরানহা মাছ জব্দ করা হয় এবং সরকারি নির্দেশ অমান্য করে পিরানহা মাছ বিক্রির অপরাধে সংশ্লিষ্ট বিক্রেতাকে ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব দ্বীপ জন মিত্রের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীন মোঃ আসাদুল্লাহ্, হাতীবান্ধা থানা পুলিশের একটি দল, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ।
উপজেলা নির্বাহী অফিসার জানান, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল এবং ক্ষতিকর মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন