ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া

কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক (ওরফে নুরুল বিএনপি) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর তিনি গত ১২ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে রংপুরের গুড হেলথ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর পর বিকেল ৫টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়িগ্রাম সদর থানার একদল চৌকস পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও অবদান স্থানীয় মানুষের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। রাজনৈতিক জীবনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
শুধু মুক্তিযোদ্ধা বা রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, তিনি ছিলেন একজন দক্ষ লাঠিয়াল ও লাঠিখেলা সংগঠক। তাঁর উদ্যোগে একটি জনপ্রিয় লাঠিখেলা দল গড়ে ওঠে, যা দেশের বিভিন্ন অঞ্চলে কসরত প্রদর্শন করে ব্যাপক সুনাম অর্জন করে। তাঁর হাত ধরে গড়ে ওঠে অসংখ্য লাঠিখেলা শিক্ষার্থী ও শিষ্য, যারা আজও তাঁর আদর্শ ও শিক্ষা বহন করে চলেছেন।
পারিবারিক জীবনেও তিনি ছিলেন সফল একজন অভিভাবক। তাঁর জ্যেষ্ঠ পুত্র উত্তরবঙ্গের স্বনামধন্য ভাওয়াইয়া শিল্পী শফিকুর রহমান শফি। এছাড়া তাঁর অন্যান্য ছেলে-মেয়েরাও সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তাআলা যেন পরিবারকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন—এ প্রার্থনা জানানো হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

বৃষ্টি কতদিন চলতে পারে, পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া

আপডেট সময় ০২:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক (ওরফে নুরুল বিএনপি) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর তিনি গত ১২ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে রংপুরের গুড হেলথ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর পর বিকেল ৫টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়িগ্রাম সদর থানার একদল চৌকস পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও অসংখ্য এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও অবদান স্থানীয় মানুষের কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। রাজনৈতিক জীবনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
শুধু মুক্তিযোদ্ধা বা রাজনৈতিক কর্মী হিসেবেই নয়, তিনি ছিলেন একজন দক্ষ লাঠিয়াল ও লাঠিখেলা সংগঠক। তাঁর উদ্যোগে একটি জনপ্রিয় লাঠিখেলা দল গড়ে ওঠে, যা দেশের বিভিন্ন অঞ্চলে কসরত প্রদর্শন করে ব্যাপক সুনাম অর্জন করে। তাঁর হাত ধরে গড়ে ওঠে অসংখ্য লাঠিখেলা শিক্ষার্থী ও শিষ্য, যারা আজও তাঁর আদর্শ ও শিক্ষা বহন করে চলেছেন।
পারিবারিক জীবনেও তিনি ছিলেন সফল একজন অভিভাবক। তাঁর জ্যেষ্ঠ পুত্র উত্তরবঙ্গের স্বনামধন্য ভাওয়াইয়া শিল্পী শফিকুর রহমান শফি। এছাড়া তাঁর অন্যান্য ছেলে-মেয়েরাও সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহ তাআলা যেন পরিবারকে এ শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন—এ প্রার্থনা জানানো হয়েছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন