“তারুণ্যের আশা আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে যথাযথ মর্যাদায় বিশ্ব জনসংখ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠান সুষ্ট ভাবে সর্ম্পন্ন হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পরা কর্মকর্তা হাসান আরিফ বসুনিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, পরিবার পরিকল্পনা সহকারী মর্জিনা বেগম, এমসিজিএল প্রজেক্ট ল্যাম্প হাসপাতালের সমন্বয়কারী মিজানুর রহমান, সচেতন নাগরিক সোস্যাইটির প্রতিনিধি নুরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজিজুর রহমান নিশান সহ দপ্তরের বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা দপ্তরের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ ৬জন কর্মীকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়।
ব্রেকিং
ডোমারে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
-
আনিছুর রহমান মানিক, জেলা নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় ০২:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- 25
জনপ্রিয় সংবাদ




























