ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

শাকিব খানকে নিয়ে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই অপু বিশ্বাসের!

পর্দার বাইরে এখন নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ এর প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঈদ ও ভালোবাসা দিবসের বিশেষ অফারসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায়। সেই ভাবনা থেকেই তার পার্লারে ৩১ জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাট ৬০ শতাংশ ছাড় এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান।

ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শকরা। তার ভাষায়, এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়াই তার মূল পরিকল্পনা।

এক প্রশ্নের জবাবে শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতির কথাও তুলে ধরেন এই নায়িকা। অপু বলেন, ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত।
এ সময় দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন অপু বিশ্বাস। বলেন, রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা অতুলনীয়। এই ভালোবাসা সারাজীবন ধরে রাখতে চান তিনি এবং সবার কাছে দোয়া কামনা করেন।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাবান্ধব সরকার- বাবুল

শাকিব খানকে নিয়ে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই অপু বিশ্বাসের!

আপডেট সময় ০৮:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

পর্দার বাইরে এখন নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’ এর প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঈদ ও ভালোবাসা দিবসের বিশেষ অফারসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গে কথা বলেন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন