ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর লালমনিরহাট জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ক্যান্টিন মোড়ে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

এরপরই পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সুমা বলেন, শনিবার দুপুর ও সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কালীগঞ্জের ভোটমারী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আদিতমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজার রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. এরশাদুল হক, উত্তর ৩২ হাজারী এলাকার মো. আনোয়ার এবং উত্তর দলগ্রামের রিপন চন্দ্র রায়।

পাটগ্রামের রসুলগঞ্জ এলাকার ছাত্রলীগ কর্মী শাহরিয়ার শামীম, বুড়িমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তুহিনুজ্জামান বাবু, হাতীবান্ধার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আদনান শুভ, আদিতমারীর ভাদাই ইউনিয়নের আরাজি দেওয়াডেবা গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম।

সদরের কালীবাড়ি এলাকার লতিফুর রহমান, খোর্দ সাপটানার সিফাত এবং সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সাপটিবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোতালেব খন্দকার।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২

লালমনিরহাটে ছাত্রলীগের মিছিলের পর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২

আপডেট সময় ০১:১৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর লালমনিরহাট জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন