কেরাণীগঞ্জের খেজুরবাগে ভাসুরের হাতে গৃহবধূ ফারজানা আক্তার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ভাসুর মোঃ সবুজ খলিফা’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব ১০, যাত্রাবাড়ি, ঢাকা এর যৌথ আভিযানিক দল।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হত্যা মামলা নং-৩৬, তারিখ-১৯ জানুয়ারি ২০২৬ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ সবুজ খলিফা চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যব-১০, যাত্রাবাড়ি, ঢাকা এর যৌথ অভিযানিক চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানাধীন পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান পরিচালানা করে বর্ণিত মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ সবুজ খলিফা (৩৬), পিতা- আবুল কালাম, সাং-মনোহরপুর, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
প্রেস বিজ্ঞপ্তি 
































