ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুপাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন সম্পন্ন করতে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক গ্যাসবিচ্ছিন্ন থাকবেন।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ১০ সেপ্টেম্বর ২০২৬ইং

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আপডেট সময় ০৩:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় গ্যাস পাইপলাইনের উন্নয়ন ও স্থানান্তর কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন