ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

এআই সব মানুষকে হত্যা করতে পারে, আশঙ্কা অ্যানথ্রপিক গবেষকের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি ‘সব মানুষকে হত্যা করতে পারে’, এমন আশঙ্কা প্রকাশ করেছেন অ্যানথ্রপিকের শীর্ষ নিরাপত্তা গবেষক ইভান হুবিঙ্গার। তার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী, এমন বিপর্যয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে দেওয়া এক পোস্টে হুবিঙ্গার এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান এআই মডেলগুলোর ঝুঁকি কম। তবে প্রযুক্তিটি খুব শিগগির এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে এআই নিজেই নিজের সক্ষমতা উন্নত করতে পারবে এবং তখন মানবজাতির অস্তিত্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি উদ্বিগ্ন।

হুবিঙ্গার বলেছেন, অ্যানথ্রপিক এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে সুপারইন্টেলিজেন্স বা অতিমানবীয় সক্ষমতার এআইকে মানুষের নিয়ন্ত্রণে রাখার জন্য এখনো কার্যকর সমাধান বা সুস্পষ্ট পরিকল্পনা তৈরি হয়নি বলে তিনি মনে করেন।
সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যানথ্রপিক তাদের সর্বশেষ এআই মডেল যুক্তরাজ্যের এআই সেফটি ইনস্টিটিউটের কাছে দেয়নি। এআইয়ের ঝুঁকি মূল্যায়নে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। এ বিষয়ে বিবিসি অ্যানথ্রপিকের মন্তব্য চাইলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসও সর্বশেষ মডেলটি এআই সেফটি ইনস্টিটিউটের কাছে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, এআই মডেলকে আরও নিরাপদ করতে অ্যানথ্রপিকসহ শিল্প খাতের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সরকার।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিংয়ের অধ্যাপক নীল লরেন্স বিবিসি রেডিও ফোরকে বলেন, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনটি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই উন্নয়ন নিয়ে প্রতিযোগিতা এবং ওয়াশিংটনের তুলনামূলক বিচ্ছিন্নতাবাদী অবস্থানের কারণে মিত্রদের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা কমানোর প্রবণতা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। ২০২৩ সালেই ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও অ্যানথ্রপিকের শীর্ষ কর্মকর্তারা প্রযুক্তিটির সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। সাম্প্রতিক সময়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই এজেন্টের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

কয়েক মাসে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা তাদের এআই টুলের মাধ্যমে পরিচালিত সাইবার হামলার ঘটনা প্রকাশ করেছে। এ ছাড়া ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী জাকুব পাচোকি এআইয়ের অগ্রগতির বিষয়ে ‘চরম সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণের দাবিও জোরালো হচ্ছে। অ্যানথ্রপিকের কর্মকর্তা দারিও আমোদেই ও জ্যারেড কাপলানসহ প্রযুক্তি খাতের একাধিক বিশিষ্ট ব্যক্তি এআই উন্নয়ন ধীর করার পক্ষে মত দিয়েছেন। এআই প্রতিষ্ঠানের প্রায় ১,৩০০ কর্মীর স্বাক্ষর করা এক খোলা চিঠিতেও উন্নত এআই উন্নয়নের গতি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

পেঁপে বাগানের সাথে এ কেমন শত্রুতা! কেটে সাবাড় ৪ শতাধিক ফলন্ত গাছ

এআই সব মানুষকে হত্যা করতে পারে, আশঙ্কা অ্যানথ্রপিক গবেষকের

আপডেট সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি ‘সব মানুষকে হত্যা করতে পারে’, এমন আশঙ্কা প্রকাশ করেছেন অ্যানথ্রপিকের শীর্ষ নিরাপত্তা গবেষক ইভান হুবিঙ্গার। তার ব্যক্তিগত মূল্যায়ন অনুযায়ী, এমন বিপর্যয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন