ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বাংলাদেশবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে বিএনপি: ফজলে হুদা বাবুল

নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, একটি গুপ্ত দল রয়েছে যারা অতীতেও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বর্তমানেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা কখনও আমেরিকা, কখনও ভারত, আবার কখনও পাকিস্তানের স্বার্থে কাজ করে। তবে জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বাংলাদেশের পক্ষে রাজনীতি করে—কারণ সবার উপরে বাংলাদেশ।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বদলগাছী উপজেলার গোবরচাপা হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে হুদা বাবুল বলেন, “ওই গুপ্ত দলটির কোনো নাম নেই, তারা নিজেরাই জানে না তারা কোন দেশের লোক। কখনও বাংলাদেশকে সামনে আনে, আবার কখনও পেছনে ঠেলে দেয়। নির্বাচনকে ঘিরে তারা যেকোনো চক্রান্ত করতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি জানান, সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং ভোটকেন্দ্রে সবাইকে সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এই দেশের মুক্তিযোদ্ধারা যেমন সম্মানের দাবিদার, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তারাও জাতির গর্ব। কোনো অবস্থাতেই এই দেশকে ধ্বংস হতে দেওয়া হবে না।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জাতীয় নির্বাচনই গণতন্ত্রের সর্বশেষ ধাপ। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
নিজ এলাকার মানুষের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, তিনি এই এলাকার সন্তান, এখানেই বড় হয়েছেন এবং দীর্ঘদিন রাজনীতি করেছেন। দীর্ঘ ১৭ বছরে তার ভুল-ত্রুটি থাকতে পারে—সেজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং কাজ করার আরেকটি সুযোগ চান। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে বদলগাছী ও মহাদেবপুরের মানুষকে কখনো বিমুখ করবেন না এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

জনসভায় তিনি বদলগাছীকে মাদক, দুর্নীতি, দলবাজি ও সিন্ডিকেটমুক্ত করার দৃঢ় অঙ্গীকার করেন। তিনি বলেন, এই আসনে কোনো মা-বোনের অসম্মান হবে না, কোনো বৈষম্য থাকবে না। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান নির্বিশেষে সবাই সমান অধিকার ও নিরাপত্তা পাবে।

এছাড়া তিনি শিক্ষিতদের পর্যায়ক্রমে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সর্বোচ্চ মূল্যায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আই হ্যাভ এ প্লান, উই হ্যাভ এ প্লান—আর বদলগাছী-মহাদেবপুরকে নিয়েও আমাদের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, তাকে বিজয়ী করে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। এই নির্বাচন বদলগাছী -মহাদেবপুরের উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আখতার চৌধুরী।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন মেসি

বাংলাদেশবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে বিএনপি: ফজলে হুদা বাবুল

আপডেট সময় ১০:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, একটি গুপ্ত দল রয়েছে যারা অতীতেও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বর্তমানেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তারা কখনও আমেরিকা, কখনও ভারত, আবার কখনও পাকিস্তানের স্বার্থে কাজ করে। তবে জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বাংলাদেশের পক্ষে রাজনীতি করে—কারণ সবার উপরে বাংলাদেশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন