ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

​ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে প্রতিদিনের মতো মা কাজে- চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ১৮ মে (সোমবার) সৎ বাবা আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে ঘটনাটি খুলে বলে।

​ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, “লিটন মাদকাসক্ত। ঘটনার প্রতিবাদ করায় সে আমাকেও মারধর করেছে।” তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন “সামাজিক সম্মান” ও “মামলার খরচ”-এর ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং পরিবারটিকে হাসপাতালে যেতে বাধা দেয়।

​ধামাচাপা দেওয়ার চেষ্টার কারণে পরিবারটি শুরুতে হাসপাতালে যেতে পারেনি। অবশেষে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

​এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজখবর নিয়েছে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৫৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬