ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বদলগাছীতে সরিষাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ১৯শে জানুয়ারি সকালে জাবারীপুরহাট এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকেরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা বলেন গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে আনাগোনা করতে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

থানাপুলিশ আরোও জানায়,পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কিনা—সেটি তদন্ত করা হচ্ছে।”

ওসি লুৎফর রহমান আরও বলেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”মৃতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে

বদলগাছীতে সরিষাক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন