ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারো পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশু

রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার উপজেলার কান্দি ইউনিয়নের দিকটারীতে পানিতে ডুবে দুই শিশু মারা যায়। মাত্র এক দিনের ব্যবধানে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয়রা।

নিহতরা হলো- উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত পানি থেকে তুলে আনা হলেও ততক্ষণে দুই শিশুই মারা যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল শেষে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।

বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি

পীরগাছায় এক দিনের ব্যবধানে আবারো পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশু

আপডেট সময় ০৫:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার উপজেলার কান্দি ইউনিয়নের দিকটারীতে পানিতে ডুবে দুই শিশু মারা যায়। মাত্র এক দিনের ব্যবধানে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় হতবাক স্থানীয়রা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন