ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।আর্জেন্টিনা প্রিমেরা লিগে গত রোববার হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের হারের ম্যাচে প্রথমার্ধে পাঁচ মিনিট পরই মাঠ ছেড়ে যান আলমাদা। পরে রিভার প্লেটের এই মিডফিল্ডারের ঊরুর পেশিতে ‘গ্রেড-১ টিয়ার’ বা মাংসপেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।থিয়াগো আলমাদাভিয়ারিয়াল ডিফেন্ডার ফয়থ মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় লা লিগায় দলটির সর্বশেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। এই চোট থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাঁকেও জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে দুই খেলোয়াড়ের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়, ‘চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিনটি প্রীতি ম্যাচ থেকে বাদ পড়েছেন হুয়ান ফয়থ ও থিয়াগো আলমাদা।’ বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদোতাঁদের বদলি খেলোয়াড়দের নাম ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে কয়েক দিন আগেই মূল স্কোয়াডে যোগ দিয়েছেন বায়ার লেভারকুসেন মিডফিল্ডার একুই ফার্নান্দেজ, তোলুচা উইঙ্গার সান্তিয়াগো সিমন ও রিয়াল বেতিস সেন্টারব্যাক ভ্যালেন্তিন গোমেজ।হুয়ান ফয়থস্কোয়াড থেকে বাদ পড়লেও জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে থাকবেন ফয়থ ও আলমাদা। কারণ, দুজনেই আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডে ছিলেন। মেসির এই বিদায়ী ম্যাচ উপলক্ষে কাতারে তাঁর সঙ্গে বিশ্বকাপ জেতা স্কোয়াডের সব খেলোয়াড়কে নিমন্ত্রণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো (চোটের কারণে ২০২২ বিশ্বকাপে না খেললেও দলটির সদস্য ছিলেন) এবং নিকোলাস ওতামেন্দিকে এ কারণেই স্কোয়াডে ডাকা হয়েছে।মেসির সবচেয়ে পছন্দের খাবার কী, কেমন তাঁর ডায়েট চার্ট

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

স্বামী-স্ত্রীর জামাতে নামাজ আদায়ের সঠিক নিয়ম

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

আপডেট সময় ১০:১৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।আর্জেন্টিনা প্রিমেরা লিগে গত রোববার হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের হারের ম্যাচে প্রথমার্ধে পাঁচ মিনিট পরই মাঠ ছেড়ে যান আলমাদা। পরে রিভার প্লেটের এই মিডফিল্ডারের ঊরুর পেশিতে ‘গ্রেড-১ টিয়ার’ বা মাংসপেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।থিয়াগো আলমাদাভিয়ারিয়াল ডিফেন্ডার ফয়থ মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় লা লিগায় দলটির সর্বশেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। এই চোট থেকে সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাঁকেও জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে দুই খেলোয়াড়ের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়, ‘চোটের কারণে আর্জেন্টিনার আসন্ন তিনটি প্রীতি ম্যাচ থেকে বাদ পড়েছেন হুয়ান ফয়থ ও থিয়াগো আলমাদা।’ বিশ্বকাপের পর অবসরের কথা ভাবলেও কেন মত বদলালেন রোনালদোতাঁদের বদলি খেলোয়াড়দের নাম ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে কয়েক দিন আগেই মূল স্কোয়াডে যোগ দিয়েছেন বায়ার লেভারকুসেন মিডফিল্ডার একুই ফার্নান্দেজ, তোলুচা উইঙ্গার সান্তিয়াগো সিমন ও রিয়াল বেতিস সেন্টারব্যাক ভ্যালেন্তিন গোমেজ।হুয়ান ফয়থস্কোয়াড থেকে বাদ পড়লেও জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচে মনুমেন্তাল স্টেডিয়ামে থাকবেন ফয়থ ও আলমাদা। কারণ, দুজনেই আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী স্কোয়াডে ছিলেন। মেসির এই বিদায়ী ম্যাচ উপলক্ষে কাতারে তাঁর সঙ্গে বিশ্বকাপ জেতা স্কোয়াডের সব খেলোয়াড়কে নিমন্ত্রণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। রদ্রিগো দি পল, জিওভান্নি লো সেলসো (চোটের কারণে ২০২২ বিশ্বকাপে না খেললেও দলটির সদস্য ছিলেন) এবং নিকোলাস ওতামেন্দিকে এ কারণেই স্কোয়াডে ডাকা হয়েছে।মেসির সবচেয়ে পছন্দের খাবার কী, কেমন তাঁর ডায়েট চার্ট

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন