ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

সিলেটে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

  • অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় ০১:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • 1

সিলেট রেল স্টেশনে সান্টিং করার সময় একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার সিলেট রেল স্টেশনের রেলসংযোগ লাইনে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন সিলেট রেল স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। তিনি বলেন, সিলেট রেল স্টেশনে ইঞ্জিনটি সান্টিং করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে উল্টে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইঞ্জিনটি উদ্ধারের বিষয়ে আলোচনা চলছে জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, রিলিফ ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হবে। তবে উদ্ধারকাজ শেষ করতে কত সময় লাগবে, তা রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি দেখে বলা যাবে।

ইঞ্জিনটি কী কারণে লাইনচ্যুত হয়েছে, নাকি রেললাইন দুর্বল থাকার কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

তিনি বলেন, ইঞ্জিনটি কেন লাইনচ্যুত হয়েছে বা লাইন দুর্বল থাকার কারণে এ ঘটনা ঘটেছে কি না, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত (ইনকোয়ারি) হলে প্রকৃত কারণ জানা যাবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

সিলেটে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সিলেটে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

আপডেট সময় ০১:০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেট রেল স্টেশনে সান্টিং করার সময় একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার সিলেট রেল স্টেশনের রেলসংযোগ লাইনে দুর্ঘটনাটি ঘটে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন