ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপ দলে জায়গা পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার বলছিলেন, ফিটনেস ঠিক না থাকলে নেইমারকে শুধু নামের কারণে তিনি দলে নেবেন না। ফলে নেইমার তার চতুর্থ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, সেটি নিয়ে বড় অনিশ্চয়তা ছিল।

সেই অনিশ্চয়তার মেঘ কেটেছে মঙ্গলবার। ব্রাজিল কোচ ২৬ সদস্যের বিশ্বকাপ দলে রেখেছেন নেইমারকে। স্কোয়াডে নিজের নাম ঘোষণা শোনার পর আর কান্না ধরে রাখতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, নিজের নাম ঘোষণার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন নেইমার। পাশে ছিলেন তার সঙ্গী বিয়ানকার্দি ও ঘনিষ্ঠজনেরা।

ভিডিওটির ক্যাপশনে নেইমার লেখেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন এবং আনন্দের দিনগুলোর একটি। পুরো ভিডিও এখন ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, ব্রাজিল।’

২০২৩ সালের অক্টোবরে ভয়াবহ এসিএল ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি আবারও নিজেকে ফিট প্রমাণ করেছেন। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা এই তারকা এখন চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়ার দ্বারপ্রান্তে।

তবে নেইমারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে কোচ আনচেলত্তিকে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ইন-ফর্ম আক্রমণভাগের খেলোয়াড়দের বাদ দিয়ে কেন নেইমারকে নেওয়া হলো। তবে রিও ডি জেনেইরোতে সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ দৃঢ়ভাবে তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন।

আনচেলত্তি বলেন, ‘নেইমারের ফিটনেস অনেক উন্নত হয়েছে। এই বিশ্বকাপে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে তার। দলের ভেতরে ইতিবাচক পরিবেশ তৈরি করতেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তাকে শুধু বদলি খেলোয়াড় হিসেবে ভাবিনি। এক মিনিট, পাঁচ মিনিট কিংবা পুরো ৯০ মিনিট—যেভাবেই হোক সে দলকে সাহায্য করতে পারবে।’

এখন বিশ্বকাপ মিশনের প্রস্তুতিতে মনোযোগ দেবে ব্রাজিল। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। তার আগে পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি

বিশ্বকাপ দলে জায়গা পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

আপডেট সময় ১১:২১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার বলছিলেন, ফিটনেস ঠিক না থাকলে নেইমারকে শুধু নামের কারণে তিনি দলে নেবেন না। ফলে নেইমার তার চতুর্থ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা, সেটি নিয়ে বড় অনিশ্চয়তা ছিল।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন