ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

বিশ্বকাপে ড্রোন আতঙ্ক, নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

আগামীকাল সকালে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে ড্রোন দেখে আতঙ্কিত ফুটবলাররা। মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে সেই ড্রোনটি নামিয়ে নেওয়া হয়েছে।
সেই ড্রোন কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। কোথা থেকে সেই ড্রোন এসেছিল, কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, গতকাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়। ভাগ্য ভালো তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কি না তা জানি না। তবে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে চেকিয়াকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবারের ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। তার আগে সন্দেহজনক ড্রোন ঘিরে উদ্বেগ ছড়াল বিশ্বকাপে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

বিশ্বকাপে ড্রোন আতঙ্ক, নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন

আপডেট সময় ০৪:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আগামীকাল সকালে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। এই ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পের কাছে ড্রোন দেখে আতঙ্কিত ফুটবলাররা। মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তির সাহায্যে সেই ড্রোনটি নামিয়ে নেওয়া হয়েছে।
সেই ড্রোন কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। কোথা থেকে সেই ড্রোন এসেছিল, কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন