ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় পালিয়ে বিয়ে, ৪ মাস পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: গ্রেপ্তার ভাই-ভাবি

রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নুপুর। ছেলের পরিবার গরীব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নুপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নুপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নুপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উঠানে রেখে আত্মহত্যার কাহিনি সাজান পরিবারের লোকজন। তখন পুলিশ লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। অবশেষে দীর্ঘ ৪ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসার পর নিহত নুসরাত জাহান নুপুরের (২৬) আপন ভাই ও ভাবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি নুসরাত জাহান নুপুর (স্বামী: আহাদ আলী), উপজেলার সতন্তরা গ্রামের মৃত নুর নবী সরকারের মেয়ে, বাবার বাড়িতে মারা যান। এ ঘটনায় সেদিন পীরগাছা থানায় অপমৃত্যু মামলা (নং-৬/২৬) দায়ের করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা. জামিল আহমেদ লিখিত প্রতিবেদনে উল্লেখ করেন, নুপুরের মৃত্যু শ্বাসরোধে হত্যার ফলে হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ জুন) পীরগাছা থানা পুলিশ নিহতের ভাই মো. খালিদ হাসান মিলু (২৫) ও ভাবী মোছা. দিলরুবা আক্তার দিসা (২২)-কে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত জাহান নুপুর ভালোবেসে আহাদ আলীকে বিয়ে করেছিলেন। তবে তাদের এ বিয়ে নুপুরের পরিবার মেনে নেয়নি। অভিযোগ রয়েছে, একপর্যায়ে অসুস্থতার কথা বলে কৌশলে নুপুরকে বাবার বাড়িতে ডেকে আনা হয়। সেখানে স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী আহাদ আলী বাদী হয়ে নুপুরের ভাই, ভাবী, মা ও ফুফুকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার দায় কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের রিমান্ড আবেদন করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

চুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা

পীরগাছায় পালিয়ে বিয়ে, ৪ মাস পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন: গ্রেপ্তার ভাই-ভাবি

আপডেট সময় ০৩:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নুপুর। ছেলের পরিবার গরীব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নুপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নুপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নুপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উঠানে রেখে আত্মহত্যার কাহিনি সাজান পরিবারের লোকজন। তখন পুলিশ লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। অবশেষে দীর্ঘ ৪ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার তথ্য উঠে আসার পর নিহত নুসরাত জাহান নুপুরের (২৬) আপন ভাই ও ভাবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন