ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

ডোমার চিলাহাটিতে গৃহবধুকে হত্যার অভিযোগে শশুর গ্রেফতার

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পিথী বেগম (৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে শশুর খায়রুল ইসলাম (৬০) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃত খায়রুল ইসলাম ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
মামলার তথ্য সুত্রে জানাযায়, খায়রুল ইসলামের ছেলে ফারুক হোসেনের সাথে বিগত ৩ বছর পূর্বে সিরাজগঞ্জ জেলার সংলা থানার হরমুজ আলী ফকিরের কন্যা পিথী বেগমের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ১০ মাস বয়সের ১টি ছেলে সন্তান রয়েছে। শশুর বাড়ীর লোকজন প্রায় সময় পিথীকে শারীরীক ও মানুষিক নির্যাতন করতো। ঘটনার দিন ২০২৫ সালের ২২ মে রাত ১০টায় পরিবারের লোকজন পিথীকে মারপিট করে। এসময় পিথীর স্বামী ফারুক হোসেন তার স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২দিন পর ২৫ মে পিথী মৃত্যুবরণ করে। এ বিষয়ে পিথীর বড়বোন রমিছা বেগম বাদী হয়ে ডোমার থানায় শশুর, শাশুরী ও ফারুকের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী খায়রুল ইসলাম দির্ঘদীন যাবত পলাতক ছিলো। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই আনিছুজ্জমান আনিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৬ শে জুন রাত ২টায় ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামী ফারুকের পিতা খায়রুল ইসলামকে গ্রেফতার করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত খায়রুল ইসলামকে জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা

ডোমার চিলাহাটিতে গৃহবধুকে হত্যার অভিযোগে শশুর গ্রেফতার

আপডেট সময় ০৭:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পিথী বেগম (৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগে শশুর খায়রুল ইসলাম (৬০) কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
গ্রেফতারকৃত খায়রুল ইসলাম ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
মামলার তথ্য সুত্রে জানাযায়, খায়রুল ইসলামের ছেলে ফারুক হোসেনের সাথে বিগত ৩ বছর পূর্বে সিরাজগঞ্জ জেলার সংলা থানার হরমুজ আলী ফকিরের কন্যা পিথী বেগমের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ১০ মাস বয়সের ১টি ছেলে সন্তান রয়েছে। শশুর বাড়ীর লোকজন প্রায় সময় পিথীকে শারীরীক ও মানুষিক নির্যাতন করতো। ঘটনার দিন ২০২৫ সালের ২২ মে রাত ১০টায় পরিবারের লোকজন পিথীকে মারপিট করে। এসময় পিথীর স্বামী ফারুক হোসেন তার স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২দিন পর ২৫ মে পিথী মৃত্যুবরণ করে। এ বিষয়ে পিথীর বড়বোন রমিছা বেগম বাদী হয়ে ডোমার থানায় শশুর, শাশুরী ও ফারুকের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী খায়রুল ইসলাম দির্ঘদীন যাবত পলাতক ছিলো। চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই আনিছুজ্জমান আনিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৬ শে জুন রাত ২টায় ভোগডাবুড়ী ডাঙ্গাপাড়া এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামী ফারুকের পিতা খায়রুল ইসলামকে গ্রেফতার করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত খায়রুল ইসলামকে জেলার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন