ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৫১ বছর বয়সেও যেভাবে ত্বকের উজ্জ্বলতা ধরে রেখেছেন প্রীতি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 207

২০০৪ সালে মুক্তি পেয়েছিল বলিউড বাদশা শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত ‘বীর-জারা’ সিনেমাটি। সেখানে ২২ বছর পর তাদের দুটি চরিত্রের বার্ধক্যকে দেখানো হয়েছিল ধূসর চুল, ঢিলেঢালা ত্বক ও দুর্বল শরীরের মাধ্যমে। তবে বাস্তবে প্রীতি এবং শাহরুখের বয়স বাড়লেও এখনো যেন তারুণ্য ধরে রেখেছেন এই দুই তারকা।

৫১ বছর বয়সী অভিনেত্রীর উজ্জ্বল ত্বক দেখে অনেকেই তার ডায়েট ও স্কিনকেয়ার রুটিন সম্পর্কে জানতে চান। দুই সন্তানের মা প্রীতির এক ভক্ত তাকে স্কিনকেয়ার টিপস শেয়ার করার অনুরোধও করেন।

এক ভক্তের অনুরোধের জবাবে প্রীতি জানান, তার স্কিনকেয়ার রুটিন খুবই সাধারণ। তিনি কোনো ভারী বা ক্ষতিকর কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করেন না। বরং যতটা সম্ভব প্রাকৃতিক পদ্ধতিতে থাকেন।

তিনি বলেন, ‘সানস্ক্রিন, পরিষ্কার ও ভালো মানের পণ্য, রেটিনল বা ত্বকের জন্য ক্ষতিকর কিছু ব্যবহার করি না এবং কম মেকআপ করি যাতে ত্বক ঠিকমতো শ্বাস নিতে পারে।’

যদিও অনেক বিশেষজ্ঞ দীর্ঘমেয়াদে ত্বকের জন্য রেটিনলকে উপকারী মনে করেন, তবে প্রীতি জিনতা এটি সম্পূর্ণ এড়িয়ে চলেন।

স্কিনকেয়ার হিসেবে শুধু ত্বকের বাইরে কী ব্যবহার করছেন তা নয়, বরং জীবনযাপনও গুরুত্বপূর্ণ—এমনটাই বলেন বিশেষজ্ঞরা। আপনার খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম ও মানসিক চাপ ত্বকের ওপর বড় প্রভাব ফেলে। প্রীতি জিনতাও তার উত্তরে এই বিষয়গুলোকে ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেন।

প্রীতি জানান, ধূমপান, অ্যালকোহল এবং ইনফ্ল্যামেটরি খাবার ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দেয়। তাই এগুলো এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, পর্যাপ্ত পানি পান, ভালো থাকা এবং নিয়মিত ব্যায়াম ত্বককে সতেজ ও মসৃণ রাখতে সাহায্য করে। তার মতে, ‘মৌলিক বিষয়গুলো মেনে চলা এবং ধারাবাহিক থাকা—স্কিনকেয়ার ও জীবনে ফল নিয়ে আসে।’

সূত্র: এনডিটিভি

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, মহালছড়িতে ৫০০ পরিবার পেল সহায়তা

৫১ বছর বয়সেও যেভাবে ত্বকের উজ্জ্বলতা ধরে রেখেছেন প্রীতি

আপডেট সময় ০২:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

২০০৪ সালে মুক্তি পেয়েছিল বলিউড বাদশা শাহরুখ খান ও প্রীতি জিনতা অভিনীত ‘বীর-জারা’ সিনেমাটি। সেখানে ২২ বছর পর তাদের দুটি চরিত্রের বার্ধক্যকে দেখানো হয়েছিল ধূসর চুল, ঢিলেঢালা ত্বক ও দুর্বল শরীরের মাধ্যমে। তবে বাস্তবে প্রীতি এবং শাহরুখের বয়স বাড়লেও এখনো যেন তারুণ্য ধরে রেখেছেন এই দুই তারকা।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন