ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় ১০ মিনিটের মধ্যে এক কিলোমিটারে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

রংপুরের পীরগাছায় মাত্র ১০ মিনিটের মধ্যে এক কিলোমিটারে পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পর পর দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় জল্পনা-কল্পনা চলছে।

রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২:১০ মিনিটে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েন। এর ঠিক ১০ মিনিট পর, দুপুর ১২:২০ মিনিটে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি একই এলাকা অতিক্রম করার সময় অন্য আরও এক নারী ট্রেনে কাটা পড়েন। দুটি মৃত্যুর ঘটনাই সুখানপুকুর রেলগেট থেকে এক কিলোমিটার দক্ষিণ ও আধা কিলোমিটার উত্তর সীমানার মধ্যে ঘটেছে।
নিহতদের একজনের পরিচয় মিলছে। তার নাম রাশেদা বেগম (৫৫), স্বামীর নাম জামাল উদ্দিন, তার বাড়ি সদর ইউনিয়নের দক্ষিণ দুধিয়াবাড়ী এলাকায় বলে জানা গেছে। নিহতের পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করেন বলে জানা যায়। অপর নারীর পরিচয় এখনো পাওয়া যায় নি। তার বয়স -২৫ থেকে ২৭ বছর হবে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে পীরগাছা রেলস্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, ১০ মিনিটের ব্যবধানে দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) সাহেব গনি বলেন, ঘটনাস্থলে আছি। একজনের পরিচয় পাওয়া গেলেও আরেক জনের পাওয়া যায় নি আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর ২০২৬

দেশের ৭ জেলায় বন্যার ঝুঁকি, আগামী সপ্তাহে পরিস্থিতি অবনতির শঙ্কা

পীরগাছায় ১০ মিনিটের মধ্যে এক কিলোমিটারে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

আপডেট সময় ০৫:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬