ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ডালেসের নামে সারের ডিলারশীপ নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

এ সময় উপজেলার বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, সম্প্রতি সার ডিলার নিয়োগ নিয়ে আমাকে ও সাধারন সম্পাদককে জড়িয়ে কথিত জিয়াউর রহমান এক ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। মূলতঃ উপজেলা বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য একটি সংঘবদ্ধ চক্র এই অপতৎপরতা ইন্ধন যোগাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এই চক্র জনৈক দুই ব্যক্তির মোবাইল কথোপকথন ছড়িয়ে দিয়েছে। সেই কথোপকথন আমরা শুনেছি। সেখানে আমাদেরাে জড়িয়ে যে তথ্য উঠে এসেছে তা মোটেই সঠিক নয়। কল রেকর্ডের জনৈক রহিম নামে ব্যক্তির সাথে আমার কখনো এবিষয়ে সাক্ষাৎ বা সারের ডিলার নিয়োগ নিয়ে কোন কথা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী সেভাবে সারের ডিলার নিয়োগ হবার কথা সেভাবেই হবে। আমরা উপজেলা বিএনপি কারো নামে কোন সুপারিশ করিনি। টাকার বিষয় তো প্রশ্নই আসে না। মূলত এই জিয়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই অপপ্রয়াস চালাচ্ছে। তিনি তার নামে পীরগাছার কান্দি ইউনিয়নের সারের ডিলারশীপ নেয়ার দলীয় সুপারিশ নেয়ার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আমরা সুপারিশ করতে অপারগতা প্রকাশ করায় সে ক্ষিপ্ত হয়ে এসব অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ বলেন, রংপুর জেলার মধ্যে পীরগাছা উপজেলা বিএনপি শক্তিশালী সংগঠন। এ কারণে অনেক পাতি নেতা অবৈধ সুবিধা নিতে না পেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব অপপ্রচার চালাচ্ছে। আমরা তাদের চিহ্নিত করে দলীয় সিন্ধান্তের জন্য জেলায় পাঠাব। তিনি সার ডিলার নিয়ে ওঠা অভিযোগ ব্যক্তিস্বার্থ বলে তুলে ধরেন।
আমি পীরগাছা উপজেলাবাসীসহ দেশবাসীকে তার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। সেই সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। কেননা ওই জিয়া দলের সিনিয়র নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি / সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জিয়াউর রহমান উপজেলার কান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক পদে রয়েছেন। সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সারের ডিলারশীপ নিয়োগ নিয়ে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এরই একপর্যায়ে অন্নদানগর ইউনিয়নের দুই ব্যবসায়ীর মধ্যে সারের ডিলার নিয়োগ নিয়ে মোবাইল কথোপকথন ভাইরাল হয়। যেখানে সারের ডিলারশীপ পেতে টাকা প্রদানের বিষয় উঠে এসেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পীরগাছায় সারের ডিলার নিয়োগ নিয়ে বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ডালেসের নামে সারের ডিলারশীপ নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব পীরগাছা কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন