ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
হোম

🌤️ বাংলাদেশের বিভাগসমূহের লাইভ আবহাওয়া

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা

অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, সে লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত দেশের ৭০ লাখ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই উপবৃত্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সরকার চায়, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। প্রত্যেক শিক্ষার্থী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্যই উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৭০ লাখ শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে এবং স্কুলের শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই উপকৃত হন না, তার পরিবারও এর সুফল পায়। পাশাপাশি শিক্ষিত জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখে। এ কারণে আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়া উচিত নয় বলে মনে করে সরকার।

শিক্ষার্থীদের সহায়তায় উপবৃত্তির পাশাপাশি নতুন বই ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য প্রতিবছরের শুরুতেই নতুন বই পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে নতুন বইয়ের সঙ্গে শিশুদের হাতে নতুন স্কুল ড্রেসও তুলে দিতে চায় সরকার।

তারেক রহমান বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে নতুন স্কুল পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে যান। সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে আগ্রহের কথা শোনেন তিনি। এ সময় শিক্ষার্থীরা তার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানালে তাদের সঙ্গে ছবি তোলেন তিনি।

প্রতিযোগিতায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তাই তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এছাড়া দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজ করছেন দেশের বিজ্ঞানীরা। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা করছে সরকার।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন
আপলোডকারির তথ্য

NewsBijoy24. Com

📰 নিউজবিজয়২৪.কম এমন একটি অনলাইন সংবাদপত্র, যার প্রতিটি শব্দে জড়িয়ে আছে সত্যের অঙ্গীকার ও মানবিকতার দায়বদ্ধতা। এই পত্রিকাটি উৎসর্গ করা হলো আমার পরম শ্রদ্ধেয় মা ও বাবার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে-যারা আজ এই পৃথিবীতে নেই, কিন্তু তাদের শিক্ষা, আদর্শ ও দোয়ার আলো আজও আমাদের পথ দেখায়। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার প্রেরণায় প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমের লক্ষ্য সত্য প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের পাশে নির্ভীকভাবে দাঁড়ানো। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন। আমিন। NewsBijoy24.Com 📰 সত্যের পথে, বিশ্বাসের সাথে।
জনপ্রিয় সংবাদ
⚽ আজকের সেরা ম্যাচগুলো ও লাইভ স্কোর

ইতিহাসের এই দিনে : ২০ নভেম্বর ২০২৬

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা

আপডেট সময় ১০:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, সে লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত দেশের ৭০ লাখ শিক্ষার্থীর জন্য উপবৃত্তি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

🔔 নিউজ বিজয়ের সর্বশেষ খবর পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন